অভিনেত্রীর হোটেলের পাশেই হঠাৎ বো’মা বর্ষণ! বি’স্ফোরণের কেঁপে উঠল ভূমি! অগ্নি’গর্ভ দুবাইয়ে এখনও ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়!

মধ্যপ্রাচ্যে যুদ্ধঘন পরিস্থিতির জেরে হঠাৎ করেই দুবাইয়ের সমস্ত বিমান পরিষেবা বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যেই রয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান। ছেলের স্কুলে ছুটি থাকায় একটু সময় কাটাতে দুবাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় আপাতত হোটেলেই আটকে রয়েছেন মা ও ছেলে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছে পরিবার।

অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, রবিবার দুপুরে মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। শুভশ্রীরা যে হোটেলে উঠেছেন, তার আশেপাশেই বিস্ফোরণের খবর মিলেছে। নিরাপত্তার স্বার্থে হোটেল থেকে বেরোনোর অনুমতি নেই। স্থানীয় প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ঘরের ভিতরেই থাকতে। যদিও আপাতত তাঁরা নিরাপদে আছেন, তবু এমন পরিস্থিতিতে পরিবারের দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই বাড়ছে।

এই প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানান, দুবাইয়ে পৌঁছনোর কিছুক্ষণ পরই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে তাঁরা নিরাপদে হোটেলে পৌঁছতে পেরেছেন। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিতেই সরকার সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়। রাজ বলেন, যতক্ষণ না স্ত্রী ও সন্তান দেশে ফিরছেন ততক্ষণ চিন্তা থেকেই যায়। যদিও সেখানকার বন্ধু ও আত্মীয়রা খোঁজখবর রাখছেন এবং সহযোগিতা করছেন।

প্রসঙ্গত, ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলার জেরে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। পাল্টা ইরানও ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন শহরে, যার মধ্যে দুবাই অন্যতম। নিরাপত্তাজনিত কারণে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কড়া সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুনঃ কুন্তলিনী-পুলস্ত্যর নতুন চ’ক্রান্ত! দিতির গান গাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালেন গোরার মা! দুর্ধর্ষ আজকের পর্ব

শুভশ্রী ছাড়াও এই পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, যিনি দেশে ফেরার জন্য আবেদন জানিয়েছেন। একই সঙ্গে বিপাকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তিনি একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ দিতে রওনা হয়েছিলেন, কিন্তু মাঝপথেই বিপর্যয়ের মুখে পড়েন। সামাজিক মাধ্যমে নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন সিন্ধু। অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে সকলের একটাই প্রার্থনা, দ্রুত স্বাভাবিক হোক অবস্থা এবং নিরাপদে ঘরে ফিরুন সকলে।

Back to top button