আ’ত্মঘাতী জনপ্রিয় অভিনেতার স্ত্রী! আকস্মিক মৃ’ত্যুতে চাঞ্চল্য! সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি! পরকীয়ায় শেষ একটি জলজ্যান্ত জীবন!

শনিবার শহরের এক আবাসনের নিঃশব্দ দুপুর হঠাৎই ভেঙে যায় এক মর্মান্তিক খবরে। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় এক তরুণীর নিথর দেহ। পরিবারের দাবি, তিনি মানসিক চাপে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায় এবং প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে ঘন রহস্য। কী এমন ঘটেছিল, যে এত বড় সিদ্ধান্ত নিতে হল তাঁকে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল ধীরে ধীরে, আর সেই ফাঁক আরও গভীর হয়ে ওঠে সাম্প্রতিক কিছু ঘটনার পর। সোশাল মিডিয়ায় ভেসে বেড়ানো কিছু ছবি এবং বার্তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সম্পর্কের টানাপোড়েন যে চরমে উঠেছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। তবে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে জমছিল ঝড়।

ঘটনার ঠিক একদিন আগে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ওই তরুণী। সেখানে বিশ্বাসভঙ্গ ও ভেঙে পড়া মানসিক অবস্থার আভাস মিলেছিল। পোস্টটি ঘিরে তখনই শুরু হয়েছিল জল্পনা। কিন্তু পরদিনই ঘটে যায় অঘটন। সেই লেখার লাইনগুলো এখন নতুন করে ভাবাচ্ছে সবাইকে। নিছক হতাশা, নাকি গভীর কোনও মানসিক আঘাত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুরো ঘটনাই যেন এক অদৃশ্য নাটকের শেষ অঙ্ক।

চতুর্থ দিনে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। অভিনয় জগতের ব্যস্ততার মাঝেই নাকি সহশিল্পী ইফফাত আরা তিথি-র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল তাঁর। সেই সম্পর্ক নিয়েই দাম্পত্যে তৈরি হয়েছিল তীব্র অশান্তি। কয়েকদিন আগে সহশিল্পীর জন্মদিনে প্রকাশ্যে ঘনিষ্ঠ ছবি ও আবেগঘন বার্তা পোস্ট করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর শুটিংয়ের কাজে নেপাল সফরেও নাকি একসঙ্গে গিয়েছিলেন তাঁরা, এমনটাই দাবি সূত্রের।

আরও পড়ুনঃ ‘আমরা একসঙ্গে বহু ছবিতে কাজ করেছি, কিন্তু ওর এই রূপটা কখনো দেখিনি, প্রথম জানতে পারলাম ওর…’ শতাব্দী রায়ের সম্পর্কে কি জানতে পেরে বিস্মিত দেবশ্রী রায়?

স্ত্রীর মৃত্যুসংবাদ পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন জাহের আলভী। সেখানে তিনি লেখেন, স্ত্রী তাঁদের সন্তানের কথাও ভাবেননি। দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলেও জানান। এই ঘটনায় স্তব্ধ বাংলাদেশের বিনোদন মহল। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কতটা গভীর হলে এমন পরিণতি হতে পারে, তা নিয়েই এখন চলছে আলোচনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্য পুরোপুরি কাটছে না, তবে এক পরিবারের জীবনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হল, তা আর কোনওভাবেই পূরণ হওয়ার নয়।

Back to top button