ভক্তদের অপেক্ষার অবসান! নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে রাধিকা? জানেন কোন ধারাবাহিকে দেখা যাবে এই ক্ষুদে অভিনেত্রীকে?

বাংলা টেলিভিশনের (Bengali Television) দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ রাধিকা কর্মকার (Radhika Karmakar)। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছিলেন এই খুদে শিল্পী। রাধিকার অভিনয়শৈলী এবং মিষ্টি স্বভাব দর্শকদের মন জয় করে নিয়েছিল খুব সহজেই। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি। ছোটপর্দায় তাকে আর না দেখতে পেয়ে অনেকেই হতাশ হয়েছিলেন।

দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে রাধিকার ভক্তদের জন্য এল দারুণ সুখবর। অপেক্ষার অবসান ঘটিয়ে আবার নতুন রূপে ফিরছেন জনপ্রিয় এই শিশুশিল্পী। জানা গেছে, খুব শীঘ্রই জনপ্রিয় এক বাংলা চ্যানেলে তাকে আবার অভিনয়ে দেখা যাবে। এই খবরে রাধিকার অনুরাগীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এবার একেবারে নতুন ধারার একটি চরিত্রে রাধিকাকে দেখা যাবে। একটি বড় ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে সে ফিরছে বলে খবর পাওয়া গেছে। এই নতুন প্রজেক্ট নিয়ে রাধিকা নিজেও বেশ উৎসাহিত বলে শোনা যাচ্ছে।

তবে ধারাবাহিকটির নাম, প্রোডাকশন হাউস বা কবে থেকে এটি সম্প্রচারিত হবে, তা এখনও রহস্যের আড়ালে। গোপনীয়তা বজায় রাখা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে। তবুও ভক্তরা নিশ্চিত যে, নতুন ধারাবাহিকে রাধিকার অভিনয় আবার ছোটপর্দায় ঝড় তুলতে চলেছে।

আরও পড়ুনঃ শিরিনের ষ’ড়যন্ত্রে বিপন্ন পারুলের সংসার! স্টেজে উঠতেই বিকট শব্দ! গু’লির আওয়াজ! ডাকাতদের কবলে বসু পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব

আসলে, নতুন কোনো ধারাবাহিক নয়, বরং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাধিকাকে। ধারাবাহিকের প্রধান চরিত্র দিতির ছোটবেলার ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলিতে অভিনয় করবে সে। দিতির অতীতের ছোটবেলার কিছু মুহূর্ত ফুটিয়ে তুলতে দেখা যাবে রাধিকাকে।

Back to top button