শিরিনের ষ’ড়যন্ত্রে বিপন্ন পারুলের সংসার! স্টেজে উঠতেই বিকট শব্দ! গু’লির আওয়াজ! ডাকাতদের কবলে বসু পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু পরিবারের গয়নার ব্যবসার প্রচারের জন্য পারুল ও রায়ান বাড়ির মেয়ে-বউদের মডেল করে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করার পরিকল্পনা করে। দাদু প্রথমে বাড়ির সম্মান ও রক্ষণশীলতার খাতিরে রাজি না হলেও, ব্যবসার উন্নতির জন্য পারুলের অকাট্য যুক্তি ও দৃঢ়তার কাছে হার মানেন। অবশেষে দাদুর অনুমতি পেয়ে পারুল পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই শুরু করে ফ্যাশন শোয়ের দুর্দান্ত সব প্র্যাকটিস, যেখানে ভুলত্রুটি আর হাসি-ঠাট্টার মাঝে জমে ওঠে তাদের প্রস্তুতি।

গয়নার ব্যবসার প্রসারে আয়োজিত এই বিশেষ ইভেন্টটির সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে শিরিন ও সংযুক্তা। বসু পরিবারের এই উন্নতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই তারা এক চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের মূল লক্ষ্য ছিল এই ফ্যাশন শোয়ের ইভেন্টটিকে ব্যবহার করেই বসু পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব বা পথে বসিয়ে দেওয়া।

Bengali serial

পরিকল্পনা অনুযায়ী ফ্যাশন শোয়ের দিন উপস্থিত থাকে মিডিয়া ও প্রেসের লোকজন। বড় আয়োজনে বসু পরিবারের গয়নার প্রচার চলতে থাকে, আর দর্শকদের মাঝে ছদ্মবেশে উপস্থিত থাকে শিরিন এবং তাদের ষড়যন্ত্রের সাথীরা। ফ্যাশন শোয়ের শেষে এক বড় ধামাকার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠান এগিয়ে যেতে থাকে।

শো শেষ হতেই হঠাৎ একটি বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রথমে গাড়ির টায়ার বিস্ফোরণ মনে করলেও, মুহূর্তের মধ্যেই বসু বাড়িতে সশস্ত্র ডাকাত দল ঢুকে পড়ে। রায়ান নিরাপত্তা কর্মীদের ডাকার চেষ্টা করলে ডাকাতরা তাদের গুলি করে, যা দেখে বসু পরিবারের সবাই ভয়ে জমে যায়। শিরিনের ইশারায় ডাকাত দল লুটপাটের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে।

আরও পড়ুনঃ শাশুড়িকে প্যাঁচে ফেলে দারুণ জব্দ করলো দিতি! তবে কি ছেলের বউয়ের কাছে হার স্বীকার করবেন তিনি? দুর্ধর্ষ আজকের পর্ব

এই চরম বিপদের মুহূর্তে রায়ান ও পারুল নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পারুল কি তার সাহসিকতা ও বুদ্ধির জোরে ডাকাতদের মোকাবিলা করতে পারবে? নাকি সত্যিই চরম ক্ষতির মুখে পড়বে বসু বাড়ির স্বর্ণময়ী জুয়েলার্স? দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button