শাশুড়িকে প্যাঁচে ফেলে দারুণ জব্দ করলো দিতি! তবে কি ছেলের বউয়ের কাছে হার স্বীকার করবেন তিনি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিতি শুধু মুখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছে যে সে নিজের অধিকার আদায় করতে জানে। যদিও এতে তার শাশুড়ি মা খুব কষ্ট পেয়েছেন, কিন্তু দিতি নিজের অবস্থানে অনড়। গোরার দাদু দিতির গান গাওয়ার বিষয়ে রাজি হয়ে গেলেও, গোরার মা তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।
বাড়ির মেয়ে-বউদের বাইরে গিয়ে গান করা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না, তাই দিতি তাঁর অনুমতি পায় না। এই ঘটনায় ঘোড়ার মা গোরার সামনে স্পষ্ট শর্ত রেখে দেয় যে গোরা নয় বউয়ের পক্ষ নেবে, নয় মায়ের পক্ষ নেবে। তাকে এই সিদ্ধান্ত সূর্য ডোবার আগেই জানাতে হবে। শাশুড়ি জানিয়ে দেন, গোরা যদি বউয়ের পক্ষ নেয়, তবে তাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, নতুবা তিনি নিজেই এই সংসার ত্যাগ করবেন।

এদিকে দিতিকে রক্ষা করা গোরার দায়িত্ব হয়ে দাঁড়ায়। দিতি ভাবে হয়তো স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই গোরা এই সমস্ত ঝুঁকি নিচ্ছে। কিন্তু গোরা যে আসলে পুলস্ত্যর হাত থেকে রক্ষা করার জন্য এত চিন্তা করছে, সেটা দিতি জানে না। তাই শাশুড়িমার জেদ ভাঙতে দিতি এক নতুন বুদ্ধি বের করে।
নিজের অধিকার প্রতিষ্ঠার প্রতিবাদে দিতি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা রাস্তার ওপর খাট পেতে সেখানেই গান গাওয়ার জন্য বসে পড়ে। বাড়ির সবাই দিতির এই কান্ডকারখানা দেখে অবাক হয়ে যায়। বাড়ির বাইরে খাট, বিছানা, টেবিল ফ্যান, রান্নার জিনিসপত্র সবকিছু সাজিয়ে একেবারে একটা আস্ত সংসার গড়ে তোলে দিতি। তার এই কার্যকলাপ দেখে প্রথমে কুন্তলী ভেবেছিল দিতি হয়তো সত্যি বাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু পুলস্ত্য আর দিতির বোন ভালোমতোই দিতিকে চেনে।
আরও পড়ুনঃ স্বপ্ন আর ভালবাসায় মোড়া কমলা নিবাস! দ্বিতীয় প্রোমোয় নতুন চমক! টেলিভিশনে ফিরছেন পরমব্রত!
রাস্তায় সংসার পেতে বসে দিতি গান গাইতে থাকে এবং পথচলতি লোকজন অবাক হয়ে সেই দৃশ্য দেখতে থাকে। অবশেষে, গোরার মা বাড়ি থেকে বেরিয়ে এসে দিতিকে এই সমস্ত নাটক বন্ধ করতে বলেন। তখনই গোরার মা দিতিকে ঘরে যেতে বলে কিন্তু দিতি গান গাইতে পারবে কি না সেই অনুমতি না নিয়ে দিতি ঘরে যেতে চায় না। দিতি এখন তার এই অভিনব প্রতিবাদের মাধ্যমে শাশুড়ি মায়ের জেদ ভাঙতে সফল হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

