নিয়মের বেড়া ভাঙতে রাস্তায় নামল দিতি! শাশুড়িকে রাজি করিয়ে পারবে কি তার অনুমতি আদায় করতে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মেলায় দিতি যখন মনের আনন্দে গান গাইছিল, ঠিক তখনই গোরার মা আর বাড়ির অন্যরা সেখানে চলে আসে। বাড়ির বউকে মেলায় গান গাইতে দেখে তারা প্রচণ্ড রেগে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে সবাই বাড়ি ফেরে। বাড়িতে ঢুকেই গোরার মা দিতির ওপর চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন, আর গোরা বুঝতে পারে যে বাড়িতে বড় কোনো বিপদ আসছে।
শাশুড়ি মা যতই রাগ দেখান না কেন, দিতি কিন্তু মোটেই ভয় পায়নি। সে খুব শান্তভাবে এবং যুক্তির সাথে বুঝিয়ে বলে যে, সে কোনো অন্যায় করেনি। নিজের কাজের সঠিক ব্যাখ্যা দিয়ে দিতি বুঝিয়ে দেয় যে সে ভুল কিছু করেনি। দিতির সাহসিকতা দেখে শেষ পর্যন্ত দাদু তাকে সমর্থন করেন। দিতি দাদুকে বোঝায় যে সে কারো ওপর নির্ভর করে বাঁচতে চায় না। দাদু তখন সবাইকে অবাক করে দিয়ে বলেন, বাড়ির ছেলেরা যদি বাইরে গিয়ে গান বা শাস্ত্র পাঠ করতে পারে, তবে বউরাও কীর্তন গাইতে পারবে।

দাদুর এই রায়ের পরেও গোরার মা তার কর্তৃত্ব ছাড়তে নারাজ। তিনি চান না দিতি গান গাক, তাই তিনি ধমক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান। কিন্তু দিতিও ছাড়বার পাত্রী নয়। সে দাদুর মন জয় করে নিজের জয়ের পথ তৈরি করে নেয়।
দিতি শুধু মুখে বলেনি, কাজের মাধ্যমেও প্রমাণ করে দিয়েছে যে সে অধিকার আদায় করতে জানে। যদিও এতে শাশুড়ি মা খুব কষ্ট পেয়েছেন, কিন্তু দিতি নিজের অবস্থানে অনড়। এই ঘটনার পর বাড়িতে কী নতুন কোনো অশান্তি শুরু হয়, এখন সেটাই দেখার বিষয়। গোরার দাদু দিতির গান গাওয়ার বিষয়ে রাজি হয়ে গেলেও, গোরার মা তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। বাড়ির মেয়ে-বউদের বাইরে গিয়ে গান করা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না, তাই দিতি তাঁর অনুমতি পায় না। এই ঘটনায় অভিমান ও প্রতিবাদে দিতি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা রাস্তার ওপর খাট পেতে সেখানেই গান গাওয়ার জন্য বসে পড়ে।
আরও পড়ুনঃ অনুষ্ঠানের আড়ালেই ধ্বংসের ফাঁদ! বসু পরিবারকে পথে বসাতে নতুন ষ’ড়যন্ত্রে সামিল শিরিন-সংযুক্তা! দুর্ধর্ষ আজকের পর্ব
গোরার দাদু দিতির গান গাওয়ার বিষয়ে রাজি হয়ে গেলেও, গোরার মা তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। বাড়ির মেয়ে-বউদের বাইরে গিয়ে গান করা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না, তাই দিতি তাঁর অনুমতি পায় না। এই ঘটনায় অভিমান ও প্রতিবাদে দিতি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা রাস্তার ওপর খাট পেতে সেখানেই গান গাওয়ার জন্য বসে পড়ে।

