‘আমার চারপাশে কেউ হাঁটছিল, বিছানার চাদরটা হঠাৎ করে…’ ‘আজান শুরু হতেই বুঝতে পারলাম…’ মিমি চক্রবর্তীর ভয়াবহ অভিজ্ঞতা! অভিনেত্রীর কথা শুনে তাজ্জব নেটিজেনরা!

টলিউড (Tollywood) অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) একটি ছোট ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভিডিওটিতে মিমি তার জীবনের একটি অত্যন্ত ভয়ংকর এবং অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।
তিনি জানান যে, একদিন গভীর রাতে তিনি অনুভব করেন যে তার শরীরের ওপর কেউ একজন চেপে বসে আছে এবং তিনি একদমই শ্বাস নিতে পারছেন না। মিমির এই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে চর্চা শুরু হয়েছে, যেখানে অনেকে বিষয়টিকে ভয়ংকর বলছেন, আবার কেউ কেউ একে নিছক কল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিমি জানান যে, রাত তখন আনুমানিক ৩টে বা ৪টে হবে, যখন তিনি হঠাৎ বুঝতে পারেন যে তার ঘরে অন্য কেউ আছে। তিনি বলেন, ‘মনে হচ্ছিল কেউ একজন এখানে বসে আছে, আমি দম নিতে পারছি না’। সেই সময় তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এমনকি নিজের ফোনটা হাতে নিয়ে যে একটু হনুমান চালিশা চালাবেন, সেইটুকু করার মতো শক্তিও তার শরীরে ছিল না। অভিনেত্রী বলেন, ‘আমার বিছানার চারপাশে একটা উপস্থিতি অনুভব করছিলাম, মনে হচ্ছিল কেউ হাঁটছে… মনে হচ্ছিল সেটা আমার চোখ খোলার চেষ্টা করছে’।
অভিনেত্রী জানান যে, যখন তিনি এই প্রবল কষ্টের মধ্যে ছটফট করছিলেন, ঠিক তখনই ভোর ৪টের আজান শুরু হয়। তিনি বলেন, ‘যেই ৪টের সময় আজান শুরু হলো, সবকিছু যেন হালকা হয়ে গেল…জাস্ট আর কিছুই হলো না”। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথেই তার শরীরের সেই ভারী ভাব এবং দমবন্ধ করা পরিস্থিতি নিমেষেই ঠিক হয়ে যায়।
আরও পড়ুনঃ ‘এটাই শেষ, আমি আর কোনদিনও…’ গায়িকার প্রয়াত মাকে অপমান! সহ্য করতে না পেরে বিরাট সিদ্ধান্ত নিলেন ইমন! লাইভে এসে কি জানালেন গায়িকা?
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখার পর অনেকেই মিমিকে নিয়ে হাসিঠাট্টা বা কটাক্ষ করছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘স্লিপ প্যারালাইসিস’ বলা হয়, যেখানে মানুষ ঘুমের ঘোরে সাময়িকভাবে হাত-পা নাড়াতে পারে না। কিন্তু মিমি এই ঘটনার সাথে আজান বা অতিপ্রাকৃত শক্তিকে জড়িয়ে ফেলায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা করে।

