‘চুনি পান্না’, ‘নজরে’র পর আবারও স্টার জলসায় ভৌতিক ধারাবাহিক! কে কে জুটি বাঁধতে চলেছেন এই নতুন ধারাবাহিকে?

যারা নিয়মিত ধারাবাহিক দেখেন বা ভালোবাসেন তাদের নিশ্চয়ই মনে থাকবে চুনি পান্না ধারাবাহিকের কথা। চুনি ভীষণ ডানপিটে এক মেয়ে। বিদঘুটে এক ইচ্ছে তাকে তাড়া করে বেড়ায়। সে খুঁজে বেড়ায় ভূত। কিন্তু ভূতে ভয় না পেলে কী হবে, তার কাছে শ্বশুরবাড়ি মানে ত্রাস। তাই বিয়ে করতে চায় না সে। শ্বশুরবাড়ি সম্পর্কে তার ধারণার যাবতীয় উৎস টিভি সিরিয়াল। ‘চুনিপান্না’ ধারাবাহিকের চুনি এই রকমই এক চরিত্র ছিল।
এই চুনি পান্না ধারাবাহিক এই নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা হাজরা। এবং নায়কের চরিত্র দেখা গিয়েছিল দিব্যজ্যতিকে। স্টার জলসায় সম্প্রচারিত শেষ ভূত সম্পর্কিত ধারাবাহিক হচ্ছে চুনি পান্না। এরপর আর তেমন কোন ভৌতিক ধারাবাহিকের দেখা পাননি দর্শকরা। তবে আর চিন্তা নেই এবার একটু অন্যরকম স্বাদ নিয়ে আসতে চলেছে নতুন ভৌতিক ধারাবাহিক।
বহুদিন ধরে শোনা যাচ্ছিলো স্টার জলসা আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিক গুলির নায়ক কে হবে নায়িকা কি হবে বাকি সম্পর্কিত ধারাবাহিক হবে সে সম্পর্কে এতদিন অব্দি বিশেষ কোনো তথ্য মেলেনি। তবে এইবার খবর পাওয়া গেল সেই অজানা তথ্যের। বর্তমানে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকটি একটি সুপার ন্যাচরাল অর্থাৎ অলৌকিক ধারাবাহিক। যেটা দেখতে বেশ পছন্দ করছেন মানুষজন। কারণ আমরা আমাদের চারপাশে যেগুলো সাধারণত হতে দেখি না সেই জিনিসগুলোকেই যখন আমরা দেখতে পাই তখন তার প্রতি বেশ আকর্ষণ বোধ করি, আর দর্শকরাও ঠিক সেটাই করছেন।
আর এই সূত্র মেনেই পঞ্চমী ধারাবাহিক দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে। আর ঠিক সেই কারণেই এইরকম আরেকটি সুপারন্যাচারাল বা অলৌকিক কাহিনী নিয়ে নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। চুনি পান্নার পর এবার আরও একটি ভূতের ধারাবাহিক আনার কথা ভাবছেন ধারাবাহিক নির্মাতারা। আগের থেকে জানিয়ে রাখি এই ধারাবাহিকটি কিন্তু চুনি পান্নার মত এত হাসি মজায় ভরা হবেনা। বরং নজর ধারাবাহিকের মতো টানটান উত্তেজনা আর ভয়ের দৃশ্যতেই ভরে থাকবে।
এবার আসা যাক কাস্টিংয়ে। ধারাবাহিকের নায়িকা কে হবে সেই সম্পর্কে এখনো অব্দি কিছু জানা যায়নি। তবে নায়ক কে হবে তার একটি পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। কিছু দিন আগেই অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ গিয়েছিলেন মিসিং স্ক্রু প্রোডাকশনের অফিসে। এই নতুন ধারাবাহিকের জন্য লুক সেট করা হচ্ছিল সেদিন। লুক টেস্টে আদৌ তিনি সিলেক্ট হয়েছেন কিনা সে সম্পর্কে এখনো কিছু ভাবে জানা সম্ভব হয়নি। তবে যদি উনি সিলেক্ট হন তাহলে খুব তাড়াতাড়ি আমরা সেই নতুন ধারাবাহিকে দেখতে পাবো তাকে।

