গোরার মায়ের কঠিন পরীক্ষায় মহাবিপদে দিতি! পুলস্ত্যের চালে এবার কি ফাঁস হবে গোরার গোপন পরিকল্পনা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলস্ত্য ও গোরার মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। পুলস্ত্য সাফ জানিয়ে দেয় সে প্রমাণ করেই ছাড়বে যে আসল রূপ মারা গিয়েছে, আর গোরা মিথ্যে বলে দিতিকে রূপ সাজিয়ে বাড়িতে রেখেছে। অন্যদিকে দিতিও দমে যাওয়ার পাত্রী নয় সে উল্টে পুলস্ত্যকে সাবধান করে দেয় যে, এতদিন প্রমাণের অভাবে সে বেঁচে গেলেও এখন থেকে সে চব্বিশ ঘণ্টা দিতির কড়া নজরদারিতে থাকবে।

এরই মাঝে দিতি পুলস্ত্যকে একটি রহস্যময় তথ্য জানায়। সে দাবি করে যে, সে অদ্বিতীয়াকে নবদ্বীপের বিভিন্ন জায়গায় দেখেছে একবার বাড়ির বাইরে এবং একবার এই বাড়িরই মন্দিরে। দিতির মুখে অদ্বিতীয়ার কথা শুনে পুলস্ত্য বেশ অবাক হয়ে যায়, কারণ এই তথ্যের পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে থাকার আভাস পাওয়া যায়।

Tare Dhori Dhori Mone Kori, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Tare Dhori Dhori Mone Kori New Episode, Tare Dhori Dhori Mone Kori Today's Episode 23 February, Today's Episode, তারে ধরি ধরি মনে করি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তারে ধরি ধরি মনে করি আজকের পর্ব, তারে ধরি ধরি মনে করি ২৩ ফেব্রুয়ারি আজকের পর্ব

এদিকে দিতি যা দেখেছে তা নিয়ে গোরা মনে মনে বেশ চিন্তিত। তার ধারণা, দিতি আসলে যা দেখেছে তা রূপমঞ্জরির অবয়ব বা মনের কোনো ভ্রম মাত্র। তবে গোরার মতে, অদ্বিতীয়ার বিষয়টি পুলস্ত্যের সামনে বলা দিতির একদম উচিত হয়নি, কারণ এতে বিপদ আরও বাড়তে পারে। আড়াল থেকে কুন্তলি এই সব কথা শুনে নেয় এবং সেও স্বীকার করে যে সে তার দিদির অবয়ব দেখেছে।

কুন্তলি দেরি না করে পুরো বিষয়টি পুলস্ত্যকে জানায়। সব শুনে পুলস্ত্য এক নতুন চক্রান্ত শুরু করে। সে স্থির করে, এবার গোরার মা-কে হাতিয়ার করেই সে দিতির আসল পরিচয় সবার সামনে আনবে। তার বিশ্বাস, বাড়ির গুরুজনদের মাধ্যমে চাপ সৃষ্টি করলে দিতির মুখোশ খুলে দেওয়া সহজ হবে।

আরও পড়ুনঃ দাম্পত্যে অশান্তির ফল হবে ভয়াবহ! অনিরুদ্ধর সাবধানবাণীতে কি পারুলকে রক্ষা করতে পারবে রায়ান? নাকি এটাই হবে তাদের শেষ ঝগড়া! দুর্ধর্ষ আজকের পর্ব

পরের দিন মহাপ্রভুর পুজোর শেষে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। আরতি শেষ হতেই গোরার মা দিতিকে একটি পদ লিখে সেটি গেয়ে শোনাতে বলেন। আচমকা এমন আবদারে দিতি ভীষণ ঘাবড়ে যায়। গোরাও প্রথমে দুশ্চিন্তায় পড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে দিতিকে মনে মনে ভরসা দেয়। এখন দেখার বিষয়, দিতি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না।

Back to top button