জানেন কি ‘গাঁটছড়া’য় ‘খড়ি’র চরিত্রে শোলাঙ্কির জায়গায় থাকার কথা ছিল এই জনপ্রিয় অভিনেত্রীর! কিন্তু কী কারণে বাদ পড়েন তিনি?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) বিভিন্ন ধারাবাহিকের মধ্য থেকে স্টার জলসার (Star Jalsha) গাঁটছড়া (Gaatchora) সিরিয়ালটি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। ধারাবাহিকের শোলাঙ্কি রায় (Solanki Roy) এবং গৌরব চ্যাটার্জীর জুটিটার প্রতি আলাদাই একটা টান অনুভব করেন দর্শকরা। অনেকে তো শুধু এই জুটিটার জন্যই ধারাবাহিক দেখতে শুরু করেছিলেন বলে জানা যায়। বর্তমানে ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে খড়ি, যার জন্য বেশ দুঃখে রয়েছেন দর্শকরা।

গাঁট ছড়া ধারাবাহিক খড়িকে ছাড়া অর্থাৎ শোলাঙ্কিকে ছাড়া ভাবতেও পারেন না দর্শকরা। এই চরিত্রটির মধ্যে শোলাঙ্কি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যেন মনে হয় চরিত্রটি তার কথা মাথায় রেখেই সযত্নে গড়ে তোলা হয়েছে। আদতে কিন্তু এটা সত্যি নয়। গাঁটছড়া ধারাবাহিকে নায়িকা হিসেবে নির্মাতারা খড়ি চরিত্রটিকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) কথা মাথায় রেখে।

সোলাঙ্কি নয় বরং অভিনেত্রী সন্দীপ্তা সেন গাঁটছড়ার নায়িকা হিসেবে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন। বাংলা টেলিভিশনে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। দুর্গা, প্রতিদান, করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের অভিনেত্রী কেন গাঁটছড়ার মত সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেন?

একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সন্দীপ্তা। সেখানে তিনি জানান, “প্রতিদান করবার সময় থেকেই মনে হচ্ছিল ধারাবাহিক থেকে বিরতি নেওয়া দরকার, কারণ অন্যরকম কিছু করতে চাই। তবে ভবিষ্যতে নিঃসন্দেহে টিভির পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে। যখন গাঁটছড়ার অফার এল, তখন সারদা মায়ের চরিত্রটা (করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব) নির্বাচন করি।”

যা হয় ভালোর জন্যই হয় কথাটা যে কতটা সত্যি তা সন্দীপ্তার বদলে সোলাঙ্কীর খড়ি হরি চরিত্রে অভিনয় দেখেই বোঝা যায়। বর্তমানে খড়ি মানেই সোলাঙ্কি। অন্য কোন অভিনেত্রী এই চরিত্রের সঙ্গে একেবারেই যায় না দাবি দর্শকদের। খড়ি চরিত্রটিকে দর্শকরা এমন ভাবে ভালোবেসে ফেলেছেন যে সোলাঙ্কির ধারাবাহিক ছেড়ে দেওয়ায় অনেকটাই কষ্ট পেয়েছেন দর্শকরা।

Back to top button