বিদ্রুপ ঝেড়ে ফেলে রাতারাতি প্রশংসার জোয়ার! অভিনেত্রী মধুবনীর এক রূপ দেখে হতবাক নেটপাড়া! কী এমন করলেন তিনি?

বাংলা টেলি-দুনিয়ার মাইলফলক ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’-এর ‘তোড়া’ চরিত্রের মাধ্যমে মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেন। ওম এবং তোড়ার সেই মিষ্টি রসায়ন আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর তিনি ‘আঁচল’, ‘ফাগুন বউ’-এর মতো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে তাকে আর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না। বর্তমানে তিনি অভিনয়ের পর্দার চেয়ে সোশ্যাল মিডিয়া এবং নিজের ব্যক্তিগত উদ্যোগেই বেশি সময় ব্যয় করছেন।

অভিনয় জীবনের সেট থেকেই তার পরিচয় হয় অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে। পর্দার প্রেম বাস্তবে রূপ পায় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে রাজা এবং মধুবনীর একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম কেশব। মধুবনী এখন তার সংসার, সন্তান এবং নিজের একটি বিউটি স্যালন নিয়ে ব্যস্ত থাকেন। এর পাশাপাশি তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি নিয়মিত লাইফস্টাইল ভ্লগ শেয়ার করেন। স্বামী রাজার সঙ্গে তার সুখী গৃহকোণের নানা মুহূর্ত ভক্তদের বেশ আনন্দ দেয়।

মাঝেমধ্যেই মধুবনী বিভিন্ন কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। কখনো তার স্পষ্টবক্তা স্বভাব, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু মন্তব্যের কারণে তাকে ট্রোল হতে হয়েছে। বিশেষ করে গর্ভাবস্থার পরবর্তী সময়ে এবং মেকআপ ছাড়া ছবি বা ভিডিও শেয়ার করার কারণে অনেক সময় তাকে ‘হাসির পাত্রী’ করার চেষ্টা করেছে একদল সমালোচক। তবে এসবে কান না দিয়ে তিনি সবসময় নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন, যা তাকে চর্চার কেন্দ্রে রাখে।

সম্প্রতি অভিনেত্রী তার একটি বিশেষ কাজের জন্য দর্শকদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তার পরিণত ও ইতিবাচক কথাবার্তা দর্শকদের মুগ্ধ করেছে। কিন্তু হঠাৎ কি এমন করলেন মধুবনী যার কারণে তার সমালোচক করে হঠাৎ করে প্রশংসা শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের প্রায়ই নানা তুচ্ছ কারণে ট্রোল হতে হয়। মধুবনীও এর ব্যতিক্রম ছিলেন না। তবে এবার কোনো কড়া কথা বা পাল্টা যুক্তি দিয়ে নয়, বরং নিজের সৃজনশীলতা দিয়ে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুনঃ সংসার, সিনেমা থেকে রাজনীতি! পর্দায় হাসিমুখের আড়ালে একরাশ যন্ত্রণা! প্রতিনিয়ত সংগ্রামে ভরপুর লকেট চ্যাটার্জীর জীবন!

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একাউন্ট একটি গানের ভিডিও পোস্ট করেন মধুবনী। তার গাওয়া বাংলা গানটির মধ্যে এক অদ্ভুত সারল্য এবং আবেগ ছিল, যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছেছে। সমালোচকরাও এবার আর খুত খুঁজে পাননি, বরং কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গেছে। সংসারের দায়িত্ব পালন, ব্যবসা সামলানো এবং সন্তান মানুষ করার ফাঁকেও যে নিজের শখ বা প্রতিভাকে বাঁচিয়ে রাখা যায়, মধুবনী এখন সেই অনুপ্রেরণার নাম। রাতারাতি সমালোচনা বদলে গিয়ে যে প্রশং

Back to top button