আহত হওয়ার নাটক নাকি সত্যি বিপদ? ভোরের এক ফোনে তাসের ঘরের মতো ভেঙে গেল স্বতন্ত্র-কমলিনীর একান্ত রাত! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, অনুষ্ঠান সেরে ঘরে ফেরার পর স্বতন্ত্র ও কমলিনীর মধ্যে এক ধরণের অস্বস্তি কাজ করছিল। ভোরের প্রতি স্বতন্ত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে কমলিনী চুপচাপ শুয়ে থাকে। পরিবেশ হালকা করতে স্বতন্ত্র পাশে বসে বই পড়তে পড়তে কথা বলার চেষ্টা করলেও কমলিনী প্রথমে তাতে সাড়া দেয়নি। এক পর্যায়ে কমলিনী প্রসঙ্গ বদলে স্বতন্ত্রের পাহাড় ভ্রমণের পরিকল্পনার কথা জানতে চায়।

পাহাড় ভ্রমণের উত্তরে স্বতন্ত্র জানায়, সে একা নয় বরং বিয়ের পর সবাইকে নিয়ে যাওয়ার কথা ভাবছে। এই আলোচনায় অবধারিতভাবেই ভোরের প্রসঙ্গ চলে আসে। কমলিনী অভিযোগ করে যে, স্বতন্ত্র ভোরকে অতিরিক্ত প্রশ্রয় দেয়, যা তাদের ব্যক্তিগত সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। স্বতন্ত্র নিজেকে নির্দোষ দাবি করে জানায় যে ভোর কেবলই তার সহকর্মী, কোনো ছাত্রী নয় যে তাকে শাসন করা যাবে। এই সন্দেহ স্বতন্ত্রকে ব্যথিত করে এবং সে অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়।

আজকের পর্বে দেখানো হবে, অভিমান কাটিয়ে একসময় স্বতন্ত্র ও কমলিনী কাছাকাছি আসে এবং নিজেদের ভুল বোঝাবুঝির ইতি টানে। কমলিনী সবকিছু বুঝতে পেরে শান্ত হয়ে স্বতন্ত্রের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তাদের মধ্যে যখন সুন্দর ও মিষ্টি মুহূর্ত কাটছিল, ঠিক তখনই ভোরের ফোন আসে। প্রথমবার ফোন রিসিভ না করলেও পরে একটি মেসেজ আসে যেখানে ভোর জানায় সে খুব বিপদে পড়েছে।

মেসেজে জরুরি অবস্থার কথা জানতে পেরে কমলিনীই স্বতন্ত্রকে ফোন ধরতে বলে। ফোনে ভোর জানায় যে সে বাথরুমে পড়ে গিয়ে প্রচণ্ড চোট পেয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কমলিনী অনেকটা নিরুপায় হয়েই স্বতন্ত্রকে ভোরের কাছে যেতে বলে। এরপর স্বতন্ত্র তড়িঘড়ি করে ভোরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়, যা তাদের একান্ত সময়কে মাটি করে দেয়।

আরও পড়ুনঃ পুলস্ত্যের সামনেই বেফাঁস দিতি! পরিস্থিতি সামলাতে গিয়ে মহা বিপদে গোরা! দুর্ধর্ষ আজকের পর্ব

পরদিন শুরু হয় মিঠির গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সবাই সেখানে স্বতন্ত্রের খোঁজ করলেও কমলিনী কাউকে আসল সত্যটি জানায় না; সে শুধু বলে স্বতন্ত্র একটি কাজে বাইরে গেছে। অনুষ্ঠানের মাঝেই অনন্যা বৌদি এসে হাজির হন এবং মিঠিকে প্রায় পৌনে দুই লাখ টাকার দামী দুল উপহার দিয়ে সবাইকে তা জানানোর চেষ্টা করেন। সব মিলিয়ে এক মিশ্র পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button