‘দাদা-দিদি বলে তেল দিয়ে কাজ চাওয়া আমার আসে না…’, দেড় বছর ধরে আসেনি ডাক! হাতে নেই কাজ, তবুও হার মানেননি অভিনেত্রী! টলিউডের কাস্টিং নিয়ে বি’স্ফোরক অঙ্কিতা মজুমদার!

টলিউডের (Tollywood) পরিচিত মুখ অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumder Paul)। ‘মেঘের পালক’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। তবে গত দেড় বছরেরও বেশি সময় ধরে ছোটপর্দা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। কেন তিনি কাজ করছেন না? কীভাবে চলছে তার দিনকাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক ও আবেগঘন তথ্য শেয়ার করেছেন তিনি।
অঙ্কিতা জানান, ২০২৪ সালে ‘কার কাছে মনের কথা’ সিরিয়ালে শেষবার অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো কাজ তার হাতে আসেনি। তবে এর পেছনে ইন্ডাস্ট্রির এক অদ্ভুত বাস্তবতাকে দায়ী করেছেন তিনি। তার মতে, কাজ পাওয়ার জন্য দাদা-দিদি বলে তেল দেওয়া বা অহেতুক যোগাযোগ রাখা তার স্বভাববিরুদ্ধ। তিনি বলেন, ‘কাজ দাও প্লিজ দাদা এই বলে যোগাযোগ করা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়। অডিশন দিয়ে কাজ পাওয়াটাই সবচেয়ে সহজ এবং সম্মানের বলে আমি মনে করি।’
কলকাতার কাজে সুযোগ না পেলেও, মুম্বাইয়ের ন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন অঙ্কিতা। সেখানে অডিশন প্রক্রিয়ার প্রশংসা করে তিনি জানান, কলকাতায় অভিজ্ঞ শিল্পীদের ক্ষেত্রেও পোর্টফোলিও আপডেট রাখা বা কাজের প্রসেস মেনে চলার অভাব রয়েছে।
পর্দায় দেখা না মিললেও অঙ্কিতা কিন্তু ঘরে বসে নেই। পাঁচ বছরের মেয়ের যাবতীয় দায়িত্ব তিনি এক হাতে সামলাচ্ছেন। মেয়ের স্কুল থেকে শুরু করে ঘর গোছানো সবটাই একা করেন তিনি। তার কথায়, ‘আমার সন্তানকে চোখের সামনে ভালো মানুষ হতে দেখাটাই এখন আমার বড় ইনভেস্টমেন্ট। ও অবাধ্য হবে বা সময় পাবে না এই আক্ষেপ আমি রাখতে চাই না।’
আরও পড়ুনঃ শাঁখা-সিঁদুরে রাঙা দেবলীনা! তবে কি মিটল সব মান-অভিমান? নতুন সাজে জল্পনাকে উসকে দিয়ে নিজেই সুখবর জানালেন গায়িকা!
গ্ল্যামার জগতের হাতছানি থাকলেও অঙ্কিতা এখন অনেক বেশি পরিণত। তিনি মনে করেন রিয়েল লাইফ চকচকে হওয়া বেশি জরুরি। আগে দ্রুত রেগে গেলেও এখন তিনি অনেকটা শান্ত। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা অহেতুক প্রচার থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন তিনি। সাক্ষাৎকারের শেষে অঙ্কিতা তার ভবিষ্যৎ স্বপ্নের কথা জানান। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা অঙ্কিতা এখন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ভালো চরিত্রের সন্ধানে আছেন। তিনি আশাবাদী যে ২০২৬ সালে দর্শক তাকে নতুন কোনো শক্তিশালী চরিত্রে দেখতে পাবেন।

