নিশার মৃ’ত্যুর টোপ দিয়ে উজির পর্দা ফাঁ’স! নকল দিদিকে বাঁচাতে গিয়ে ঋষির কাছে ধরা পড়ে গেল উজি! প্রকাশ্যে জোয়ার ভাঁটার দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় পারিবারিক আবেগ এবং থ্রিলারের এক অনন্য সংমিশ্রণ নিয়ে পথ চলা শুরু করেছিল ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। জীবনের চড়াই-উতরাই, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের প্রতিকূলতার বিরুদ্ধে একটি মধ্যবিত্ত পরিবারের লড়াইয়ের বাস্তব চিত্র এই মেগা সিরিয়ালটির মূল ভিত্তি। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

মুখ্য চরিত্রে অভিনয় করছে টেলিভিশনের পর্দার বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ দুই বোনের ভূমিকায় অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রুতি দাস (নিশা) এবং আরাত্রিকা মাইতি (উজি)। নিশার চরিত্রে শ্রুতি দাসের সাহসী অভিনয় এবং উজি হিসেবে আরাত্রিকার শান্ত অথচ দৃঢ় চরিত্রায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তাঁদের বিপরীতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বীর শর্মা, যিনি ঋষি চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিশেষ নজর কেড়েছেন।

দুই বোনের জীবনযুদ্ধ গল্পের বর্তমান ধারায় দেখা যাচ্ছে নিশা ও উজি দুই বোনের সম্পূর্ণ ভিন্নধর্মী জীবনদর্শন। বড় বোন নিশা বিলাসিতার স্বপ্ন দেখে এবং মাঝেমধ্যে ভুল পথে পা বাড়িয়ে ফেলে, অন্যদিকে উজি কঠোর পরিশ্রম ও সততায় বিশ্বাসী। তাদের বাবা হরিপ্রসাদ মিশ্রের মৃত্যুর পর পরিবারের ওপর নেমে আসা একের পর এক বিপদ এবং সেই প্রতিকূল পরিস্থিতি থেকে দুই বোনের ঘুরে দাঁড়ানোর লড়াই ঘিরেই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের কাহিনী।

সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওটি দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে। ভিডিওর শুরুতেই টেলিভিশন নিউজ চ্যানেলে একটি ব্রেকিং নিউজ ভেসে ওঠে, যেখানে ঘোষণা করা হয় যে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন হরিপ্রসাদ মিশ্রের বড় মেয়ে নিশা মিশ্র। এই খবরটি উজির কাছে বজ্রপাতের মতো আছড়ে পড়ে এবং উজি কান্নায় ভেঙে পড়ে। আর সে ছুটে যায় নিজের দিদির কাছে। তখনই তাকে সামনাসামনি হাতেনাতে ধরে ঋষি।

আরও পড়ুনঃ আইবুড়ো ভাতের অনুষ্ঠানে বিষাদের সুর! বর্ষার হাতে ভয়ংকর এক প্রমাণ! দুর্ধর্ষ আজকের পর্ব

এই গল্পের পাশাপাশি ধারাবাহিকের সময়সূচীতেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রোমোতে জানানো হয়েছে যে, ‘জোয়ার ভাঁটা’ এখন থেকে এক ‘নতুন দাপট’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। আজ থেকেই প্রতিদিন রাত ৮:৩০ মিনিটে জি বাংলার পর্দায় এই তোলপাড় করা মোড় এবং রহস্যের উন্মোচন দেখতে পাবেন দর্শকরা।

Back to top button