আইবুড়ো ভাতের অনুষ্ঠানে বিষাদের সুর! বর্ষার হাতে ভয়ংকর এক প্রমাণ! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরদিন ইনস্টিটিউটে গিয়ে স্বতন্ত্র সবার হাতে তার বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দেয়। তবে এই খবরে খুশি হওয়ার বদলে ভোর মানসিকভাবে প্রচণ্ড আহত হয়। তার মনে জমে থাকা অভিমান ও কষ্ট থেকে সে জানিয়ে দেয় যে, প্রতিদিন তার পক্ষে আসা সম্ভব নয়। শুধু তাই নয়, কথা ও আচরণে স্বতন্ত্রের সাথে সে এক দুস্তর দূরত্ব তৈরি করে এবং বেশ গম্ভীর হয়ে যায়। অফিসের সহকর্মীরা ভোরের এই পরিবর্তন লক্ষ্য করলেও স্বতন্ত্র দমে না গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যেতে থাকে।

রিসার্চের কাজে স্বতন্ত্রের দার্জিলিং যাওয়ার কথা চূড়ান্ত হয় এবং সেখানে তার একজন জুনিয়র সঙ্গী প্রয়োজন। কাজের দক্ষতা বিবেচনা করে স্বতন্ত্র এই সফরের জন্য ভোরকেই মনোনীত করে। কিন্তু ভোরের অভিমান এতটাই গভীর ছিল যে সে সরাসরি স্বতন্ত্রের সাথে যেতে অস্বীকার করে। এমনকি সে অনুরোধ করে, স্বতন্ত্র যেন তার ব্যক্তিগত বিষয়ে আর মাথা না ঘামায়। ভোরের এমন কঠোর অবস্থানে পরিস্থিতির জটিলতা আরও বৃদ্ধি পায়।

ভোরের অনড় মনোভাব দেখেও স্বতন্ত্র হাল ছাড়ে না। সে বারবার ভোরকে বোঝানোর চেষ্টা করে এবং কমলিনীর ব্যবহারের জন্য নিজের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেয়। স্বতন্ত্র তাকে বোঝাতে চায় যে, কমলিনী তাকে কষ্ট দিতে চায়নি, বরং কথা বলার ভঙ্গি পছন্দ না হওয়ায় কিছুটা শাসন করেছিল মাত্র। সে বারবার অনুরোধ করে যেন ব্যক্তিগত রাগ বা অভিমান কাজের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় এবং ভোর যেন তার সাথে রিসার্চের কাজে অংশ নেয়।

স্বতন্ত্রের আন্তরিকতা ও বারবার অনুরোধের মুখে ভোরের রাগ কিছুটা কমতে শুরু করে। কাজ শেষে স্বতন্ত্র যখন ভোরকে তার গাড়িতে বাড়ি পৌঁছে দিতে চায়, তখন ভোর প্রথমে নিজের বা সীমার কথা মনে করিয়ে পর দিয়ে মানা করে। তবে স্বতন্ত্রের নাছোড়বান্দা স্বভাবের কাছে শেষমেশ তাকে হার মানতে হয়। স্বতন্ত্রের একপ্রকার জোর এবং বোঝানোর ক্ষমতায় ভোর তার গাড়িতে ওঠে এবং যাত্রাপথে ধীরে ধীরে তাদের মধ্যকার তিক্ততা কিছুটা লাঘব হয়।

আরও পড়ুনঃ ঘোমটার আড়ালেই লুকিয়ে আসল রহস্য! গোরার কান্ড দেখে অবাক অদ্বিতীয়া! দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে অন্য এক মোড়ে কাহিনীর উত্তেজনা বৃদ্ধি পায়। বাড়িতে মিঠির আইবুড়ো ভাতের আয়োজনের মধ্যেই বর্ষা তার মামিকে একান্তে ডেকে নেয়। সে জানায়, এই বিয়ে ভাঙার জন্য সে এক বিশাল ধামাকা করতে চলেছে। কৃশানুর বাড়ির লোকের হাতে এমন এক অকাট্য প্রমাণ সে তুলে দেবে, যাতে বিয়ের আসর তছনছ হয়ে যায়। উৎসবের আমেজ থাকলেও পর্দার আড়ালে ঘনিয়ে আসা এই চক্রান্ত আগামীর পর্বে কী মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Back to top button