উন্মোচিত হলো অতীতের লুকিয়ে থাকা সত্য! দীর্ঘ কয়েক বছর পর সপরিবারে গোস্বামী বাড়িতে অধিকার আদায়ের দাবিতে ফিরল পুলস্ত্য! বিপদে গোরা দিতির জীবন, প্রকাশ্যে নতুন প্রোমো!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। পারিবারিক ড্রামা, আবেগ এবং রহস্যে ঘেরা এই সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে গ্রাম বাংলার পটভূমিতে গড়ে ওঠা একান্নবর্তী পরিবারের গল্প এবং ঐতিহ্যের সাথে আধুনিকতার লড়াই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখেন না, তাদের জন্য জানিয়ে রাখা ভালো যে এটি মূলত গোস্বামী পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সম্পর্কের সমীকরণ নিয়ে এগিয়ে চলেছে।

অভিনয় জগতের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বিশ্বজিৎ এবং পল্লবীকে এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে। যারা তাদের সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। এই ধারাবাহিকে গোরাচাঁদ গোস্বামী এবং তার স্ত্রী রূপমঞ্জরী প্রধান চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। এছাড়াও পরিবারের অন্যান্য চরিত্রে অভিজ্ঞ শিল্পীদের উপস্থিতি ধারাবাহিকের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকের নিখুঁত অভিনয় আর গল্প এই সিরিয়ালটিকে অন্যদের থেকে আলাদা করেছে।

বর্তমানে ধারাবাহিকের কাহিনী এক জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক বছরের ব্যবধান ঘুচিয়ে বাড়িতে ফিরে এসেছে গোরার ভাই। হঠাৎ করেই তারা গোস্বামী বাড়িতে ফিরে এসেছে। আর গোরার এই ভাই আর কেউ নয় বরং পুলস্ত্য। আসলে এতদিন এই সত্যটা এতদিন পুলস্ত্যর কাছেও গোপন ছিল। তার বাবা এই গোস্বামী বাড়ির আরেক ছেলে। যাদের কয়েক বছর আগে গোরার দাদু বাড়ি থেকে বের করে দিয়েছিল কোন অন্যায়ের জন্য। অতীতের এক পুরনো অশান্তিকে কেন্দ্র করে সে বাড়ির বড়দের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা। তাই এবারে তারা নিজেদের অধিকার কেড়ে নিতে এসেছে।

সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমো ভিডিওটিতে দেখা যায় যে, পুলস্ত্য তার মা বাবা সগর্বে বাড়িতে প্রবেশ করে দাবি করছে যে তার বাবা-মাকে অনেক বছর আগে পুরন্দর গোস্বামী অন্যায়ভাবে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সে এখন নিজের অধিকার বুঝে নিতে ফিরে এসেছে এবং প্রমাণ করতে চায় রূপমঞ্জরী তার বাগদত্তা অদ্বিতীয়া। এরপর তার ওপর জোর খাটানোর চেষ্টা করে। এই ঘটনাটি বাড়ির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
তবে দিতি মোটেও দমে যাওয়ার পাত্রী নয়।

আরও পড়ুনঃ আসছে জি বাংলার নতুন মেগা ‘অন্নপূর্ণা আর লক্ষ্মীরা’! অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর জি বাংলার হাত ধরে ফিরছে স্বস্তিকা ঘোষ! বিপরীতে জুটি বাঁধছেন টলিপাড়ার জনপ্রিয় নায়ক!

ভিডিওর শেষ অংশে দেখা যায়, সে অত্যন্ত সাহসের সাথে পুলস্ত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, সে এখন গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী এবং তার একমাত্র পরিচয় হলো সে এই বাড়ির বউ রূপমঞ্জুরী গোস্বামী। পরস্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তাকে দশবার ভাবার কড়া হুঁশিয়ারি দেয় রূপমঞ্জরী। আগামী ১৮ থেকে ২২শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই বিশেষ ‘টানটান ৫ দিন’-এর ধামাকা পর্ব দেখানো হবে বাংলায় দেখা যাবে।

Back to top button