মুখোমুখি রায়ান-পারুল! আদালতে একে অপরের বিরুদ্ধে তুললো বি’স্ফোরক অভিযোগ! দুর্ধর্ষ আজকের পর্ব

জমজমাট জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। রায়ানের বাবা পারুলকে ডেকে বলেন যে, এই মিথ্যে সম্পর্ক টেনে নেওয়ার কোনো মানে হয় না। পারুলের জীবন যাতে নষ্ট না হয়, তাই তিনি তাকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে দেওয়ার কথা বলেন। পারুল জানত না যে এটা আসলে বাড়ির সবার একটা চাল। বাড়ির বড়রা ভেবেছিলেন, ডিভোর্সের ভয় দেখালে রায়ান হয়তো ভয় পেয়ে পারুলের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে নেবে।

পরের দিন বাড়িতে নকল উকিল সেজে রায়ানের বাবার বন্ধুরা আসেন। তাঁরা আসলে সবাই নাটকের লোক। সবার সামনে যখন ডিভোর্সের কথা ওঠে, রায়ান খুব অবাক হয়ে যায়। বাড়ির সবার চাপে পড়ে এবং নিজের মনের কষ্ট চেপে রেখে পারুল শেষ পর্যন্ত ডিভোর্স পেপারে সই করে দেয়। পারুল জানত না যে এটা একটা নাটক, সে ভেবেছিল সত্যিই তাদের বিচ্ছেদ হতে চলেছে।

রায়ান মনে করেছিল পারুল বোধহয় সবটা জানে এবং তাকে পরীক্ষা করার জন্যই এই নাটকে অংশ নিয়েছে। পারুল যে কিছুই জানে না, সেটা রায়ান বুঝতে পারেনি। রায়ান ভাবে, পারুল যেহেতু তাকে ছাড়তে রাজি, তবে সে কেন পিছিয়ে থাকবে? তাই রায়ানও জেদ করে সেই ডিভোর্স পেপারে সই করে দেয়। দুজনের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়।

পরদিন শিবরাত্রির উপোস করে পারুল মন্দিরে জল ঢালতে যায়। রায়ানও সেখানে গেলে পারুল তাকে বাধা দেয়। সে চায়নি রায়ান আর তার সাথে কোনো কিছুতে থাকুক। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে, অনিচ্ছা সত্ত্বেও দুজনকে একসাথে শিবের মাথায় জল ঢালতে হয়। তাদের মধ্যে যতই রাগ বা তিক্ততা থাকুক, পুজোর থালায় দুজনের হাত এক হতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ নিজের জীবন নিয়ে বিরাট পদক্ষেপ গায়িকার! স্বামী প্রবাহর বিরুদ্ধে 498 এর A ধারায় মামলা রুজু!

সারাদিন উপোস আর মনের ওপর দিয়ে যাওয়া এত চাপের কারণে পারুল হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে রায়ান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সামলে নেয়। এই ঘটনাটি বুঝিয়ে দেয় যে, মুখে তারা যাই বলুক না কেন, বিপদের সময় রায়ান ঠিকই পারুলকে আগলে রাখে। কিন্তু পরের দিন কোর্টে মুখোমুখি হয়ে আবারও রায়ান পারুলের খুনসুটি শুরু হয়ে যায়। রায়ান জানায় পারুল তাকে অত্যাচার করে। এবারে দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই নাটকের কি হয়।

Back to top button