রুক্মিণীর জীবনে আসতে চলেছে নতুন নায়ক! তারই জানান দিলেন স্বয়ং ‘দাদু’ ওরফে সুব্রত গুহ রায়! কে আসতে চলেছে রুক্মিণীর বিপরীতে? চেনেন এই অভিনেতাকে?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকে নিত্যনতুন চমক। সম্প্রতি সুব্রত বাবু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মহাদেবের মাথায় জল ঢালছেন ধারাবাহিকের দুই চরিত্র পৌশালী এবং অনিরুদ্ধ। আর সেই ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘খুকু হলো রুকু…’। ব্যাস, এইটুকু লেখাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ধারাবাহিকে গোপালের প্রস্থানে মন ভেঙেছিল দর্শকদের, কিন্তু জীবন তো থেমে থাকে না। তবে কি এবার রুক্মিণীর জীবনে নতুন কেউ আসতে চলেছ? এই নিয়ে যখন ভক্তরা দ্বিধাবিভক্ত, ঠিক তখনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ধারাবাহিকের দাদু অর্থাৎ অভিনেতা সুব্রত গুহ রায়।
সুব্রত গুহ রায়ের এই পোস্ট দেখে নেটজনতার একাংশের ধারণা, দাদু বোধহয় আগাম জানিয়ে দিলেন যে রুক্মিণীর পরবর্তী নায়ক আসতে চলেছে খুব শীঘ্রই। গোপাল মারা যাওয়ার পর রুক্মিণী যে একাকীত্বের মধ্য দিয়ে যাচ্ছিল, সেখান থেকে তাকে বের করে আনতেই কি নতুন এন্ট্রি হবে নায়কের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই চর্চা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন রুক্মিণীর জীবনে নতুন কারও আসা প্রয়োজন, আবার কেউ এখনও গোপালের স্মৃতিতেই বুঁদ হয়ে আছেন।
ধারাবাহিকের গল্পের মূল স্তম্ভ হিসেবে রায়ান এবং পারুলকে ভাবা হলেও, দর্শকদের বিচারে আসল বাজি জিতে নিয়েছিল গোপাল আর রুক্মিণী। অনেক দর্শকই মনে করেন, রায়ান-পারুলের জুটির থেকেও বেশি আবেদন তৈরি করতে পেরেছিল এই দুই চরিত্র। গোপালের সেই বিশেষ বাচনভঙ্গি আর রুক্মিণীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। দর্শক কি পারবে গোপালের সেই অমলিন স্মৃতি মুছে রুক্মিণীর হাত অন্য কারোর হাতে দেখতে?
রুক্মিণীর বিপরীতে নাকি আসতে চলেছেন টলিপাড়ার অত্যন্ত হ্যান্ডসাম এবং নামী এক অভিনেতা! তার সুঠাম চেহারা আর অভিনয়ের জাদু ইতিপূর্বেই দর্শকদের মুগ্ধ করেছে। শোনা যাচ্ছে, গল্পের প্রয়োজনে রুক্মিণীর জীবনে এক নতুন বসন্ত নিয়ে আসবেন তিনিই। ফিসফাস শোনা যাচ্ছে, তিনি এমন একজন যার এন্ট্রি পর্দায় আগুন ধরাবে। তিনি কি পারবেন গোপালের সেই অভাব পূরণ করতে? নাকি দর্শকদের মনে রুক্মিণীর সঙ্গে তার জুটি নিয়ে তৈরি হবে নতুন কোনো আবেগ?
আরও পড়ুনঃ ‘শুধু গান গাইলেই বউয়ের মন গলে না, তার রাগ ভাঙাতে গেলে আমাকে…’ বউয়ের রাগ ভাঙাতে কি করেন গায়ক? ফাঁ’স করলেন শোভন গাঙ্গুলী!
সুব্রতবাবুর এই পোস্ট দেখে দর্শকদের একাংশ নিশ্চিত যে, রুক্মিণীর জীবনে খুব শীঘ্রই নতুন বসন্ত আসতে চলেছে। দাদুর পোস্ট দেখে দর্শকরা ধারণা করছেন যে রুক্মিণীর নায়ক আসতে চলেছে, কিন্তু সেই রহস্যময় মুখটি কে? তা নিয়ে এখনও বজায় রয়েছে টানটান সাসপেন্স। দেখা যাক আগামী দিনে গল্প কোনদিকে মোড় নেয়।

