শহর ছাড়লেন দেবলীনা! ভ্যালেন্টাইনস ডে-তে হঠাৎ কেন কলকাতা থেকে দূরে গায়িকা?

সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই যাঁর হাসিমুখ আর সুরেলা কণ্ঠ দর্শকদের মন ভালো করে দেয়, সেই জনপ্রিয় গায়িকা ও ভ্লগার দেবলীনা নন্দী (Debolina Nandy) এখন সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে এই চর্চা কেবল তাঁর গানের জন্য নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবনের এক কঠিন লড়াই আর ঘুরে দাঁড়ানোর গল্পকে ঘিরে।
যারা কেবল বিনোদন জগতের খবর রাখেন, তাদের কাছে দেবলীনা এক পরিচিত নাম। মাত্র ২ বছর বয়স থেকে সংগীত চর্চা শুরু করা এই শিল্পী মূলত তাঁর কভার সং এবং স্টেজ পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি থেকে শুরু করে আধুনিক গানেও তিনি সমান পারদর্শী। তবে তাঁর জনপ্রিয়তার ভিতে অন্য মাত্রা যোগ করেছে তাঁর ডেইলি ভ্লগিং। ইউটিউব এবং ফেসবুকে লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি এখন ঘরের মেয়ের মতো।
কিছুদিন আগেই এক অনভিপ্রেত ঘটনা নাড়িয়ে দিয়েছিল তাঁর অনুরাগী মহলকে। গত জানুয়ারি মাসের শুরুতে গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবনের যন্ত্রণার কথা উগরে দিয়েছিলেন তিনি। পেশাগত চাপের পাশাপাশি তাঁর দাম্পত্য জীবনেও চলছিল প্রবল অশান্তি। অভিযোগ ওঠে, তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি মাকে ছেড়ে আসার চাপও দেওয়া হয়েছিল তাঁকে।
এই চরম মানসিক অবসাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন গায়িকা। ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দেবলীনা এখন সুস্থ, তবে তাঁর ব্যক্তিগত জীবনের সেই ক্ষতগুলো এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে দেবলীনাকে দেখা গেছে এক অন্য মেজাজে। এই প্রথমবার ১৪ই ফেব্রুয়ারি বা ভালোবাসার দিনে তিনি নিজের শহর কলকাতা ছেড়ে দূরে রয়েছেন। ভিডিওতে তিনি জানান, প্রতি বছর এই বিশেষ দিনটি তিনি তাঁর মায়ের সাথে কাটান সিনেমা দেখা বা বাইরে খেতে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু এ বছর তিনি রয়েছেন ত্রিপুরায়।
গায়িকার ভক্তদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যেখানে প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি তিনি মায়ের সাথে কলকাতায় আনন্দ করে কাটাতেন, সেখানে এ বছর আচমকাই কেন ত্রিপুরা চলে গেলেন দেবলীনা? গত কয়েক মাসে তাঁর ব্যক্তিগত জীবনে যে ঝড় বয়ে গিয়েছে, তাতে কি তবে চেনা পরিবেশ তাঁকে আরও বেশি বিষণ্ণ করে তুলছিল? অনেকেই মনে করছেন, বিচ্ছেদ আর যন্ত্রণার সেই পুরনো চ্যাপ্টার বন্ধ করে মনের শান্তি খুঁজতেই তিনি এই সময়টাকে বেছে নিয়েছেন।
আরও পড়ুনঃ মেয়ের মতো আগলে রাখেন! মায়ের মতো ভালোবাসেন! শাশুড়ি মাকে আদরে ভরিয়ে দিলেন রূপসা! শাশুড়ির বৌমার ভালোবাসা দেখে চোখ জুড়ালো দর্শকদের!
দেবলীনা জানিয়েছেন, একটি স্টেজ শো-এর কারণেই তাঁর এই সফর। তবে রহস্যটা অন্য জায়গায়। ভিডিওতে তিনি বলেন, অনুষ্ঠানটি আসলে ১০ তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তারিখ পিছিয়ে ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত হয়। যেখানে তাঁর ব্যক্তিগত জীবনে বড় এক পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে ভালোবাসার দিনে শহর থেকে দূরে থাকা কি কেবলই কাকতালীয়, নাকি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কোনো প্রচেষ্টা? গায়িকা কেবল এটুকুই জানিয়েছেন যে, কলকাতার চেনা গণ্ডি থেকে দূরে এই প্রথমবার ১৪ই ফেব্রুয়ারি তাঁর কাছে একদম আলাদা।

