হাতের আঙুলের চামড়া ফুটো করে সূঁচ ঢোকাচ্ছেন শ্বেতা! নিজের হাতে নিজেই করছেন সেলাই! কি হয়েছে অভিনেত্রীর হাতে? ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। সিঁদুরখেলা, সোহাগ জল, কনককাঁকন থেকে শুরু করে যমুনা ঢাকি-র মতো সুপারহিট ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শ্বেতা অত্যন্ত সক্রিয়। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন তাঁর ভক্তরা।

ভিডিওটির শুরুতেই দেখা যায়, শ্বেতা অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের হাতের আঙুলের ওপরের অংশে সূঁচ এবং সুতো নিয়ে কিছু একটা সেলাই করছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, হাতের আঙুলের মতো নরম জায়গায় এমনভাবে সূঁচ চালানো কি আদৌ সম্ভব? ক্যামেরার ওপার থেকে একজনকে বিচলিত হয়ে প্রশ্ন করতে শোনা যায়, “এসব কী করছো?” তার উত্তরে শ্বেতা শান্ত গলায় জানান যে তিনি সেলাই করছেন। শ্বেতার চোখে-মুখে যন্ত্রণার কোনো চিহ্ন না থাকলেও, দৃশ্যটি দেখে অনেক দর্শকই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন এবং মনে করেন হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে।

কিন্তু হঠাৎ কেন এমন অদ্ভুত কাজ করছেন অভিনেত্রী? শ্বেতার এই আচরণ দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের পাহাড় জমেছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন। হাতের আঙুলের চামড়া ফুটো করে সূঁচ চালানো সাধারণ কোনো বিষয় নয়, তাই সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে। এর মধ্যেই শ্বেতা তাঁর হাতের কারুকাজটি ক্যামেরার সামনে মেলে ধরেন। দেখা যায়, হাতের আঙুলের ওপরের চামড়া ব্যবহার করে তিনি সুতো দিয়ে ছোট ছোট ফুলের মতো নকশা বানিয়েছেন। আশেপাশে থাকা মানুষজন যখন বারবার তাঁর কাছে জানতে চান যে ব্যথা লাগছে কি না।

তবে ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আসল রহস্য উন্মোচিত হয়। জানা যায়, শ্বেতার হাতে কোনো চোট লাগেনি বা কোনো দুর্ঘটনা ঘটেনি। আসলে অভিনেত্রী মজার ছলে এবং নিছক বিনোদনের জন্য নিজের হাতের আঙুলের মরা চামড়ার ওপর দিয়ে সুতো চালিয়ে এই নকশা তৈরি করেছিলেন। তিনি হেসে জানান যে, মায়ের নাইটি সেলাই করা হয়ে গেছে বলেই তিনি নিজের হাত নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছি, কিন্তু কিছুই পেলাম না, শুধুই কষ্ট…’ ‘বেঁচে থাকাই এখন কষ্টকর মনে হয়!’ আক্ষেপ একসময়ের দাপুটে পরিচালক তাপস দাসের! আর্থিক অনটনে কিভাবে কাটছে তাঁর জীবন?

ভিডিওতে হাসতে হাসতে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারা যদি এই বিশেষ ধরনের হাত সেলাই শিখতে চান তবে শিখতে পারেন। তিনি আরও উল্লেখ করেন যে রান সেলাই, চেন সেলাই বা হেম সেলাইয়ের মতো এটিও এক ধরণের সেলাই। শেষের দিকে তিনি তার হাতের ওপর করা দুটি ফুলের মতো নকশা ক্যামেরা বন্দি করে দেখান এবং মজা করে বলেন যে তিনি এখন ফুল ড্রাইভার হতে চলেছেন।

Back to top button