শিক্ষিত, বুদ্ধিমতী যাজ্ঞসেনীর কাছে নিতান্তই ফিকে কমলিনী? ধীরে ধীরে স্বতন্ত্রর মন দখল করছে ভোর! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-র (Chirosokha) গল্পে এখন নতুন মোড় আসতে চলেছে। টিআরপি তালিকায় খুব একটা সুবিধা করতে না পারলেও, নির্মাতারা এবার এক বড়সড় টুইস্ট এনেছেন। স্বতন্ত্র ও কমলিনীর জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিচ্ছে যাজ্ঞসেনী। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে, স্বতন্ত্র বারবার কমলিনীর কাছে আসার চেষ্টা করলেও সে বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে। কোনো না কোনো অজুহাতে স্বামীকে দূরে সরিয়ে দিচ্ছে কমলিনী। এই অবহেলায় স্বতন্ত্র মনে খুব কষ্ট পাচ্ছে। একপর্যায়ে সে কমলিনীকে সাফ জানিয়ে দেয় যে, যতদিন না সে নিজে থেকে ডাকছে, স্বতন্ত্র আর কখনোই তার ধারেকাছে যাবে না।

ঠিক যখন স্বামী-স্ত্রীর মধ্যে এই মানসিক দূরত্ব তৈরি হয়েছে, তখনই গল্পে প্রবেশ করে যাজ্ঞসেনী। সে স্বতন্ত্রর কলেজেই নতুন অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছে। যাজ্ঞসেনী নিজেকে স্বতন্ত্রর একজন বড় ভক্ত হিসেবে পরিচয় দেয়। এমনকি একজন প্রফেসর হওয়া সত্ত্বেও সে স্বতন্ত্রর ক্লাস দেখার আবদার করে এবং স্টুডেন্টদের মাঝে বসে তার লেকচার শোনে। গল্পের লেখিকা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন যে, যাজ্ঞসেনী মনে মনে স্বতন্ত্রর প্রেমে হাবুডুবু খাচ্ছে। স্বতন্ত্র যখন কমলিনীর থেকে অবহেলা পাচ্ছে, তখন যাজ্ঞসেনী তাকে গুরুত্ব দিচ্ছে। সে স্বতন্ত্রর খুব কাছাকাছি আসার চেষ্টা করছে এবং তার ব্যক্তিগত জীবনের খোঁজখবর নিচ্ছে। এই নতুন সমীকরণ পরকীয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে বলেই দর্শকদের ধারণা।

যাজ্ঞসেনীর আবদার আর স্বতন্ত্রর সরলতার সুযোগ নিয়ে সে সোজা পৌঁছে যায় তাদের বাড়িতে। বাড়ির ভেতরেও সে স্বতন্ত্রর সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা শুরু করে। স্বতন্ত্রও খেয়াল করে যে, যাজ্ঞসেনীর সঙ্গে তার চিন্তা-ভাবনা খুব মিলে যাচ্ছে। দীর্ঘদিন পর মনের মতো কাউকে কথা বলার জন্য পেয়ে স্বতন্ত্রও তার সাথে বেশ সাবলীলভাবে গল্প করতে শুরু করে।

আর এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। গল্পের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, যাজ্ঞসেনী আর স্বতন্ত্র যখন বাড়ির ভেতরে গল্পে মশগুল, ঠিক তখনই ঘরে ঢোকে কমলিনী। নিজের বাড়িতে স্বামীকে অন্য এক মহিলার সাথে এতোটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে সে অবাক হয়ে যায়। এর ফলে তাদের মধ্যে এক নতুন ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হয়, যা ধারাবাহিকের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ সাফল্যের চূড়ায় থেকেও কেন নির্বাসনে ‘বড় বউ’ রত্না সরকার,‘মেজ বউ’ চুমকি চৌধুরী ও ‘ছোট বউ’ দেবিকা মুখোপাধ্যায়? জানেন কোন রহস্য লুকিয়ে তিন অভিনেত্রীর অন্তর্ধানের অন্তরালে?

দর্শকরা এখন কার্যত চাতক পাখির মতো আগামী পর্বগুলোর দিকে তাকিয়ে আছেন। আসলে বাংলা ধারাবাহিকে যখনই এই ধরনের কোনো ত্রিকোণ প্রেমের ইঙ্গিত পান দর্শক, তখনই উত্তেজনার পারদ চড়চড় করে বাড়তে থাকে। এতদিন ধরে কমলিনী স্বতন্ত্রকে দূরে সরিয়ে রাখছিল, কিন্তু এখন যাজ্ঞসেনীকে নিজের ড্রয়িং রুমে দেখে সে চুপ করে থাকবে নাকি নিজের অধিকার ফিরে পেতে সচেষ্ট হবে, সেটা দেখার জন্য সবাই মুখিয়ে আছেন।

Back to top button