‘আমি তো প্রেম করতে চাই, কিন্তু ভয় লাগে…’ ‘এই দেখি একজনের সঙ্গে ঘুরছে, আবার তাকে ছেড়ে আরেকজনকে ধরছে…’ কেনো এখনও মনের মানুষ খুঁজে পাননি সায়ক চক্রবর্তী?

জনপ্রিয় টলিউড অভিনেতা (Tollywood) এবং ইউটিউবার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) বর্তমানে তাঁর বহুমুখী কর্মজীবনের জন্য বাঙালি দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত। পরবর্তীতে ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো উল্লেখযোগ্য ধারাবাহিকেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি বেশ সফল, তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে সায়ক চক্রবর্তী এক চরম বিতর্কের কেন্দ্রে রয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কলকাতার পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী ‘অলি পাব’ রেস্তোরাঁয় মাটনের বদলে তাঁকে গোমাংস পরিবেশন করা হয়েছে এমন একটি অভিযোগ তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই রেস্তোরাঁর একজন কর্মীকে পুলিশ গ্রেফতার করলে বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

তবে অভিনেতা নিজের প্রেম জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন। জনপ্রিয়তা এবং গ্ল্যামার জগতের মানুষ হওয়া সত্ত্বেও সায়ক এখন পর্যন্ত নিজেকে সিঙ্গেল হিসেবেই দাবি করে এসেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, অভিনয় এবং ইউটিউব কন্টেন্ট তৈরি নিয়ে তিনি এতটাই ব্যস্ত থাকেন যে প্রেমের জন্য আলাদা সময় বের করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। যদিও বিভিন্ন সময়ে সহ-অভিনেত্রীদের সাথে তাঁর নাম জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছে, তবে সায়ক প্রতিবারই সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি সিঙ্গেল থাকার আসল কারণ জানিয়েছেন সায়ক। তিনি সরাসরি জানিয়েছেন যে তিনি প্রেম করতে চান না এমন নয়, বরং বর্তমানের বা দ্রুত বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ দেখে তিনি প্রচণ্ড ভয় পান। অভিনেতা বলেন, ‘এখনকার রিলেশনগুলো কেমন যেন অদ্ভুত। একটা ব্রেকআপ হওয়ার কয়েকদিন পরেই দেখি মানুষটা আবার অন্য কারও সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে। এটা দেখে আমার খুব ভয় লাগে।’

আরও পড়ুনঃ কমলিনীর প্রত্যাখ্যান কি স্বতন্ত্রকে ঠেলে দিলো ভোরের দিকে? নিজের হাতেই সুন্দর সম্পর্ক নষ্ট করলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

তিনি আরো জানান, ‘এখনকার দিনে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি আজ একজনের সাথে খুব প্রেম, কালই ব্রেকআপ! আর তার ঠিক দুদিন পরেই দেখা যায় সে তার কোনো কমন বন্ধুর সাথে নতুন করে রিলেশনে জড়িয়ে পড়েছে। এই যে চটজলদি বদলে যাওয়া, এটা আমি নিতে পারি না।’

Back to top button