‘প্রাক্তন স্বামীর সঙ্গে আজও ডিনারে যাওয়া হয়, ওর…’ গৌতম হালদারের সঙ্গে বিচ্ছেদের পর ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে! প্রাক্তন স্বামীকে নিয়ে কি বললেন সোহিনী সেনগুপ্ত!

সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) হলেন বাংলা নাট্যজগত ও সিনেমার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্তর মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি থিয়েটার এবং সিনেমার পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন।

সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা চলে নেটপাড়ায়। তার ব্যক্তিগত জীবন বলতে গেলে, এক সময় তিনি অভিনেতা গৌতম হালদারকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি এবং ২০০৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে সোহিনী আবার অভিনেতা সপ্তর্ষি মৌলিককে বিয়ে করেন এবং বর্তমানে তাঁরা সুখে সংসার করছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাঁর বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে গৌতম হালদারের সম্পর্ক আজও খুব ভালো। এই বিষয়টি নিয়ে সোহিনী নিজেই সম্প্রতি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর আর গৌতমের পথ আলাদা হয়ে গেলেও তাঁর বাবার কাছে গৌতম আজও একজন অত্যন্ত গুণী শিল্পী এবং কাছের মানুষ। বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ বা ঝগড়া-ঝাঁটি, সোহিনী সেই ধারণায় বিশ্বাসী নন। বরং খুব পরিণত মনে তিনি বাবার সঙ্গে প্রাক্তন স্বামীর এই সুসম্পর্ককে মেনে নিয়েছেন এবং শ্রদ্ধা করেন।

কিন্তু বিচ্ছেদের পড়েও তাদের সম্পর্ক ভালো। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দুটো মানুষ খুব ভালো হতে পারেন। কিন্তু তাঁরা সব সময় হয়তো একসঙ্গে থাকতে পারেন না। গৌতমদা আর আমি মানুষ হিসেবে অনেকটা আলাদা। কথা বলে, আরাম করে আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্যে কোনও তিক্ততা নেই। মা যখন ২০২১-এ চলে যান তখন গৌতমতা এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন।’

তিনি আরও বলেন, ‘মজার ব্যাপার হল আমার বাবা এখনও গৌতমদা এবং ওঁর স্ত্রী দ্যুতির সঙ্গে মাঝে মধ্যেই হলদিরামসে খেতে যান। গৌতমদা আবার সোজন বাঁধিয়ার ঘাট করলেন তখন তিনি বাবাকে নিমন্ত্রণও করেছিলেন। আমার মনে হয় আমার মধ্যে এইটুকু সামাজিকতা থাকা উচিত।’

আরও পড়ুনঃ ‘আমি তো প্রেম করতে চাই, কিন্তু ভয় লাগে…’ ‘এই দেখি একজনের সঙ্গে ঘুরছে, আবার তাকে ছেড়ে আরেকজনকে ধরছে…’ কেনো এখনও মনের মানুষ খুঁজে পাননি সায়ক চক্রবর্তী?

সোহিনী সবসময়ই বলেন যে, তাঁদের বিচ্ছেদ কোনো ঝগড়া বা কুৎসিত কাদা ছোড়াছুড়ির মাধ্যমে হয়নি। বরং কথা বলে দুজনেই বুঝেছিলেন যে তাঁদের জীবনদর্শন আলাদা, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এখন সপ্তর্ষিকে নিয়ে তার সুখের সংসার। সোহিনী ও সপ্তর্ষি দুজনেই থিয়েটার এবং বাংলা ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করছেন। সোহিনী অভিনয়ের পাশাপাশি নির্দেশনার কাজও সমানভাবে সামলাচ্ছেন।

Back to top button