মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসে ফের শয্যাশায়ী দেবলীনা নন্দী! বাতিল হয়েছে একাধিক রেকর্ডিং! প্রায় থেমেই গিয়েছে গলার স্বর! চিন্তিত গায়িকার পরিবার!

সোশ্যাল মিডিয়ার (Social Media) দেওয়ালে যারা নিয়মিত গান শোনেন, তাদের কাছে দেবলীনা নন্দী (Debolina Nandy) একটি অত্যন্ত পরিচিত ও প্রিয় নাম। মিষ্টি কণ্ঠ আর গায়কীর নিজস্ব ঢং দিয়ে খুব অল্প সময়েই তিনি জয় করে নিয়েছেন লক্ষাধিক মানুষের হৃদয়। ইউটিউব এবং ফেসবুকের পাতায় তার গাওয়া গানগুলো বারবার মুগ্ধ করেছে শ্রোতাদের।
কিছুদিন আগেই দেবলিনার জীবনে ঘটে গিয়েছিল একটি মারাত্মক দুর্ঘটনা। জীবনযুদ্ধের কঠিন টানাপোড়েনে ক্লান্ত হয়ে দেবলীনা বেছে নিয়েছিলেন এক চরম পথ। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, মানসিক অবসাদের শিকার হয়ে তিনি একসঙ্গে প্রায় ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও সেই বিপদ থেকে কাটিয়ে উঠে আবারো স্বাভাবিক জীবনে ফিরেছেন গায়িকা।
মৃ’ত্যুর মুখ থেকে ফিরে আসাটা ছিল এক অলৌকিক লড়াই। ৭৮টি ঘুমের ওষুধের বিষক্রিয়া কাটিয়ে দেবলীনা নন্দী যখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন, ঠিক তখনই আবারও এক কালো মেঘের ঘনঘটা তার জীবনে। ফের এক বড় বিপদের আভাস দিলেন গায়িকা নিজেই। গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া পোস্ট আর তার ডেইলি ব্লগের রহস্যময় নীরবতা দেখে ভক্তদের মনে ফের প্রশ্ন জাগতে শুরু করেছে তবে কি আবারও কোনো চরম পরিণতির দিকে এগোচ্ছেন তিনি?
একদিকে যখন তার মা দীর্ঘ অসুস্থতার পর জ্বরের কবল থেকে সবেমাত্র সেরে উঠেছেন, ঠিক তখনই দেবলীনার পক্ষ থেকে আসা বার্তাটি সবাইকে নতুন করে ভাবিয়ে তুলেছে। গতরাতের স্টেজ পারফরম্যান্সের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। যারা তাকে খুব কাছ থেকে চেনেন, তারা জানেন দেবলীনা কতটা আবেগপ্রবণ। তাই নতুন কোনো বিপর্যয়ের কথা শুনে মুহূর্তেই জল্পনা ছড়িয়ে পড়ে তবে কি আবারও সেই মানসিক অবসাদ তাকে গ্রাস করল?
আরও পড়ুনঃ ‘আমি অনেক লড়াই করেছি…’ ‘ছোট্ট একটা কুঁড়েঘরে মাদুর পেতে আমরা…’ এখনো পরিশ্রম করে চলেছেন দুলাল লাহিড়ী! পরিশ্রমের ফল স্বরূপ কি পেলেন বৃদ্ধ অভিনেতা?
তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে জানা গেল, কোনো মরণপণ লড়াই নয়, বরং ঋতু পরিবর্তনের জন্য তিনি এবার কাবু হয়েছেন জ্বরে। গতকাল স্টেজ পারফরম্যান্সের সময় ঠান্ডার মধ্যে মাথায় টুপি না পরায় এবং বর্তমানে চারিদিকে চলা আবহাওয়া পরিবর্তনের ধাক্কায় গায়িকা এখন প্রবল জ্বর, সর্দি ও মাথাব্যথায় আক্রান্ত। সেটাই নিজের ইউটিউব ভ্লগের মাধ্যমে সকলকে জানিয়েছেন দেবলীনা।

