রায়ানের চরম প্রতি’শোধ! আশীর্বাদের আসরে পৌঁছানোর আগেই অ’পহৃত অনিরুদ্ধ! দুর্ধর্ষ আজকের পর্ব!

প্রতিদিনই নিত্য নতুন চমক থাকছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta)। পারুল যখন দোকানে পিসিমণিকে অপমানিত হতে দেখল, তার মনে হলো এই ঘটনাটি কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয়। পারুলের সন্দেহ হলো যে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। সে দেরি না করে সিসিটিভি ফুটেজ জোগাড় করল এবং পুলিশের সাহায্য নিয়ে ওই লোকগুলোর আসল পরিচয় আর ঠিকানা খুঁজে বের করল। পারুল সরাসরি তাদের বাড়িতে গিয়ে যখন লোকটিকে চেপে ধরল, তখন সব সত্যি বেরিয়ে এল। জানা গেল, শিরিনই টাকা দিয়ে এই লোকগুলোকে পাঠিয়েছিল যাতে পিসিমণি সবার সামনে অপমানিত হন এবং ভয়ে এই বিয়েটা নিজেই ভেঙে দেন।

পারুল হার মানার মেয়ে নয়। সে ওই লোকটির জবানবন্দি ফোনে রেকর্ড করে নিল এবং মল্লার আর অনিরুদ্ধ স্যারকে নিয়ে সোজা শিরিনের বাড়িতে হাজির হলো। শিরিন তখন নিজের বাড়িতে গান চালিয়ে মজা করছিল। পারুল ঘরে ঢুকে সবার সামনে শিরিনকে এক কড়া চড় মারল। শিরিন প্রথমে চিৎকার শুরু করলেও পারুল যখন ভিডিওর প্রমাণ দেখাল, তখন সে চুপ হয়ে গেল।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 3 February, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৩ ফেব্রুয়ারি আজকের পর্ব

শিরিনের বাবা নিজের মেয়ের এমন নিচ কাজ দেখে লজ্জায় মুখ ঢাকলেন। পারুল শিরিনকে জোর করে টেনে নিয়ে পিসিমণির সামনে দাঁড় করাল। সেখানে সবার সামনে শিরিনের সব নোংরা পরিকল্পনা ফাঁস করে দিয়ে পারুল প্রমাণ করল যে পিসিমণির কোনো দোষ ছিল না। পিসিমণি আর বাড়ির সবাই শিরিনকে অনেক কথা শোনালেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। শিরিন যাওয়ার সময় মনে মনে পারুলের ওপর চরম প্রতিশোধ নেওয়ার শপথ নিল।

পরিস্থিতি শান্ত হওয়ার পর সবাই আবার বিয়ের আনন্দ শুরু করে দিল। ঠিক সেই সময় রায়ান বাড়িতে এল। রায়ান তখনও জানত না আসলে কী হয়েছে, তাই সে পারুলের ওপর অকারণে রাগ দেখায়। পারুল তাকে পাত্তা না দিলেও রায়ান চ্যালেঞ্জ করে বলে যে, সে কোনোভাবেই অনিরুদ্ধ স্যারকে বসু বাড়িতে ঢুকতে দেবে না।

আরও পড়ুনঃ ‘একেই তো ভেজ রেস্টুরেন্ট, তার উপর…’ পার্কস্ট্রিট কাণ্ডের মাঝেই ভাইরাল পুরনো ভিডিও! নিরামিষ রেস্টুরেন্ট নিয়ে সায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক!

একদিকে যেমন রায়ান ফন্দি আঁটে স্যারকে কিভাবে আটকানো যায়। অন্যদিকে আবার বাড়িতে জোরকদমে বিয়ের আয়োজন চলছে। আর সবার ব্যস্ততার সুযোগ নিয়েই রায়ান নিজের বন্ধুদের নিয়ে অনিরুদ্ধকে অপহরণ করে নিয়ে চলে যায়। এদিকে বাড়ির কেউই তো জানতে পারে না সেই বিষয়ে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button