‘অনেকে বলছে আরও আগে ওনার পদ্মশ্রী পাওয়া উচিত ছিল, আমার মতে একদমই না…’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী পাওয়া নিয়ে কি বললেন “ছোট বউ” খ্যাত অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়!

বাংলা চলচ্চিত্রের (Tollywood) ইতিহাসে দেবিকা মুখোপাধ্যায় (Devika Mukherjee) এমন একজন অভিনেত্রী, যিনি তাঁর সহজ-সরল অভিনয় এবং স্নিগ্ধ সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। আশির দশকের মাঝামাঝি সময়ে তাঁর উত্থান হলেও, আজও তিনি বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয়। দেবিকা মুখোপাধ্যায়ের কেরিয়ারের সবচেয়ে বড় মোড় ছিল ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত অঞ্জন চৌধুরী পরিচালিত ‘ছোট বউ’ ছবিটি। এই ছবিটি তৎকালীন বাংলা সিনেমার সমীকরণ বদলে দিয়েছিল।

তবে শুধু বাণিজ্যিক ঘরানার ছবি নয়, দেবিকা মুখোপাধ্যায় তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন সমান্তরাল সিনেমাতেও। তপন সিনহার কালজয়ী ছবি ‘বাঞ্ছারামের বাগান’-এ তাঁর অভিনয় ছিল এক কথায় অনবদ্য। সেখানে গ্রামীণ বধূর চলন-বলন এবং মাটির কাছাকাছি থাকা এক তরুণীর চরিত্রে তিনি এতটাই সাবলীল ছিলেন যে তা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

এ ছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি ছিল অত্যন্ত সফল। দীর্ঘবছর অভিনেত্রীকে বড় পর্দায় দেখা না গেলেও বছরখানেক আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তবে মাঝে মধ্যেই বিভিন্ন ছবির ট্রেলার মুক্তির সময় দেখা যায় তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানেই সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী পাওয়া নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

অভিনেত্রীর মুখে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে এমন মন্তব্য শোনা যাবে তা কেউই আশা করেনি। কি এমন বললেন অভিনেত্রী? আসলে ছোট বউ সিনেমাতে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তা দর্শক আজও মনে রেখেছেন। সেই জুটি ব্যাপক ভালোবাসা পেয়েছে। যৌথ পরিবারের টানাপোড়েন ছিল সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। দেবিকা-প্রসেনজিৎ জুটি সেই টানাপোড়েনের মাঝে ভালোবাসার এক ভরসার স্থল হয়ে উঠেছিলেন। আজ কয়েক দশক পেরিয়ে গেলেও, টেলিভিশনের পর্দায় ‘ছোট বউ’ সম্প্রচারিত হলে দর্শক আজও থমকে দাঁড়ান। দেবিকা মুখোপাধ্যায়ের সেই মিষ্টি হাসি আর প্রসেনজিতের তরুণ বয়সের সেই ইমেজ আজও অমলিন।

আরও পড়ুনঃ ‘ওটা কিন্তু আর এক রকম নেই…কারো কোমর এত পাতলা হতে পারে?’ ঋতুপর্ণার কোমর নিয়ে চিরঞ্জিতের অদ্ভুত মন্তব্য! কি বললেন অভিনেতা?

প্রসেনজিৎ-এর পদ্মশ্রী সম্মান পাওয়ায় অভিনেত্রী ব্যাপক খুশি তিনি। অভিনেত্রী বলেন, ‘ও পদ্মশ্রী পেয়েছে এটা ঈশ্বরের আশীর্বাদ । ওর মায়ের জন্যই আজ এখানে পৌঁছেছে, ওর মা ছোট থেকে ওকে অনেক যত্ন ওকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। যদি কেউ বলে ওর আরও আগে পাওয়া উচিত ছিল, তাহলে আমি বলবো না ও একেবারে সঠিক সময় পেয়েছে।’

Back to top button