অটোগ্রাফ নিতেও চাই টাকা! ফ্রেন্ড রিকোয়েস্টেও মোটা অঙ্কের দান! শিলাজিতের এই ব্যবসায় লুকিয়ে কোন উদ্দেশ্য?

বাংলা সংগীত জগতের (Music Industry) এক বর্ণময় এবং ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। নব্বইয়ের দশকের শুরুতে বাংলা জীবনমুখী গানে যে বিপ্লব ঘটেছিল, শিলাজিৎ ছিলেন তার অন্যতম কাণ্ডারি। সহজ কথা, বাঁকা সুর আর নিজস্ব গায়কীর মাধ্যমে তিনি খুব দ্রুতই তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেন।

শিলাজিতের সংগীত জীবনের শুরুটা মূলত কলকাতার ব্যান্ড কালচার ও অল্টারনেটিভ মিউজিক থেকে। তার প্রথম একক অ্যালবাম ‘বুমেরাং’ থেকে শুরু করে ‘এক্স প্রেম’, ‘ফি আমানিল্লাহ’ বা ‘লাল মাটির সরানে’-এর মতো গানগুলো তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। শিলাজিৎ ব্যক্তিগত জীবনে অত্যন্ত স্পষ্টভাষী ও অনাড়ম্বর।

তবে জানেন কি শিলাজিৎ নিজের একটা সেলফি এবং অটোগ্রাফের জন্য মূল্য ধার্য করেন। অনেক বড় বড় সেলিব্রেটদের আমরা অনেক সময় এই ধরনের কাজ করতে দেখতে পাই। কিন্তু শিলাজিৎ কেন এই কাজ করেন সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন। অনেকেই যদিও প্রথমত এই বিষয়টা ভালোভাবে নেননি কিন্তু আসল সত্যি সামনে আসার পর প্রত্যেকেই গায়কের এই ভাবনাকে সম্মান জানিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্যই ফাঁস করলেন গায়ক।

শিলাজিৎ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার সাহসী মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন। তিনি প্রচলিত সমাজব্যবস্থা, রাজনীতি বা সমসাময়িক ঘটনার ওপর নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করেন না। বর্তমানে তিনি স্টেজ পারফরম্যান্স এবং অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করছেন। ইউটিউব চ্যানেল ‘Silajit TV’-র মাধ্যমে তিনি নিয়মিত অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন।

পাশাপাশি শিলাজিতের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে সমাজসেবা। বীরভূমের নানুরে তার পৈত্রিক ভিটে সংলগ্ন এলাকায় তিনি ‘নৌকা’ নামক একটি এনজিও চালান, যা স্থানীয় মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে। প্রতি বছর এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দুস্থদের বস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়া হয়। অনেক সময় তিনি বলেন, তার সঙ্গে সেলফি তুলতে হলে বা অটোগ্রাফ নিতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দান করতে হবে। এই সংগৃহীত অর্থ সরাসরি ‘নৌকা’র তহবিলে যায়। যে যার সামর্থ্য মতন সেই অর্থ দেন। এই ‘বিচিত্র’ আইডিয়াটি আসলে ছিল তার এনজিওর জন্য তহবিল জোগাড় করার একটি মাধ্যম।

আরও পড়ুনঃ ডাক্তারি রিপোর্টে লুকিয়ে কোন রহস্য? স্বতন্ত্রের দেওয়া নিরাপত্তা কি পারবে মিঠিকে বর্ষার হাত থেকে বাঁচাতে? দুর্ধর্ষ আজকের পর্ব

নানুর এলাকায় তিনি নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। গ্রামীণ মানুষের জন্য বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। আদিবাসী ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম সরবরাহ এবং স্কুলছুট কমানোর জন্য তিনি ব্যক্তিগত স্তরে এবং সংস্থার মাধ্যমে কাজ করে থাকেন। সুন্দরবনের আম্পান হোক বা করোনা মহামারী—যেকোনো প্রাকৃতিক ও সামাজিক সংকটে শিলাজিৎ এবং তার ‘নৌকা’র সদস্যরা ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে যান। তিনি কেবল অর্থ দান করেই ক্ষান্ত থাকেন না, নিজেই সশরীরে উপস্থিত থেকে ত্রাণ বিলি করেন।

Back to top button