‘বললে পরিষ্কার করে বলুন, ন্যাকা*দামি করে লাভ নেই…’ শিল্পীদের যখন যা খুশি তাই বলা যায়? সমাজমাধ্যমে নেটিজেনকে সরাসরি গা’লাগাল দিয়ে ধুয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়!

টলিউডের (Tollywood) অন্যতম শক্তিমান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) তাঁর বহুমুখী অভিনয়ের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিংবদন্তি অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে ‘মাস্তান’ এবং ‘ক্রান্তি’-র মতো বাণিজ্যিক ছবির মাধ্যমে। পরবর্তীতে তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ‘ভূতের ভবিষ্যৎ’, ‘জাতিস্মর’, এবং ‘সাহেব বিবি গোলাম’-এর মতো ভিন্নধারার চলচ্চিত্রে। শুধু বাংলা নয়, ওটিটি প্ল্যাটফর্ম এবং হিন্দি সিনেমাতেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রথাগত নিয়ম ভেঙে নিজের শর্তে বাঁচার জন্য তিনি বারবার নারী শক্তির প্রতীক হিসেবে উঠে এসেছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে তাঁর ‘ঠোঁটকাটা’ স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত। যেকোনো সামাজিক অন্যায়, লিঙ্গবৈষম্য বা ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার। অপ্রিয় সত্যি কথা সোজাসুজি সবার সামনে বলতে তিনি কখনোই দ্বিধাবোধ করেন না। তাঁর এই নির্ভীক এবং স্পষ্টবাদী আচরণের কারণে নেটিজেনদের একটি বড় অংশ তাঁকে ভীষণ পছন্দ করেন এবং তাঁকে ‘আধুনিক নারী’র রোল মডেল হিসেবে গণ্য করেন।

তাঁর এই স্পষ্টবাদিতার কারণে নেটিজেনদের একাংশ তাঁকে তার সাহসিকতাকে কুর্নিশ জানান। এই একই স্বভাবের জন্য অন্য একদল নেটিজেন প্রায়ই তাঁর কড়া সমালোচনা করেন এবং তাঁকে ট্রোল করতে ছাড়েন না। কিন্তু সমালোচনা বা কটাক্ষ কোনোটিই স্বস্তিকাকে তাঁর অবস্থান থেকে টলাতে পারে না তিনি বরাবরই নিজের ব্যক্তিত্বে অটল থেকেছেন।

সম্প্রতি তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কালিপটকা’-কে কেন্দ্র করে তিনি আবারও সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন। এই সিরিজে তাঁকে অত্যন্ত বোল্ড বা সাহসী একটি চরিত্রে দেখা গিয়েছে, যা সমাজের অন্ধকার দিক এবং অপরাধ জগতের প্রেক্ষাপটে তৈরি। তাঁর এই চরিত্রটি মানসিক দৃঢ়তা এবং নির্ভীক প্রকাশভঙ্গি। সেরকমই সম্প্রতি নিজের এক মন্তব্যের কারণে আবারো খবরের শিরোনামে তিনি।

আরও পড়ুনঃ ‘টাকা রোজগারের জন্য আমাকে ব্যবহার করেছে ও…’ পার্কস্ট্রিট কাণ্ডে এবার মুখ খুললেন মিঠাই! কেন সায়কের সঙ্গে বন্ধুত্ব ভেঙেছিলেন তিনি? বি’স্ফোরক অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু!

তার কোনো এক সোশ্যাল মিডিয়ার পোস্টে একজন মহিলা অকথ্য ভাষায় গালাগালি করেছেন, কিন্তু সেই গালাগালিটা তিনি পুরো লিখেননি, কিছু শব্দ বাদ দিয়েছেন। স্বস্তিকা তারই কমেন্ট এর রিপ্লাই দিতে গিয়ে লিখেছেন ‘গালাগালি লিখতে হলে পুরো লিখুন ন্যাকামি করে লাভ নেই।’ স্বস্তিকা নিজেও সেই কমেন্টের মধ্যে বেশ কিছু গালাগাল ব্যবহার করেছেন।

Back to top button