অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ভেঙে গেল সম্পর্ক! টলিউডের জনপ্রিয় জুটি ভাঙার খবরে মন খারাপ ভক্তদের

মুম্বইয়ের বাসিন্দা হলেও টলিগঞ্জের অতি পরিচিত নাম ইন্দ্রলীন সেনগুপ্ত ও বরখা বিশত সেনগুপ্ত। প্রায়ত গত দু-দশক ধরে দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে চলেছেন ইন্দ্রনীল। বরখাও টলিউডে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন বিয়ের পরবর্তী সময়ে। এই দম্পতি রীতিমতো ‘কপল গোলস’ দেন। তাঁদের অনস্ক্রিন-অফস্ক্রিন রসায়ন নজরকাড়া। তবে এখন টলিগঞ্জে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন এই দম্পতি।

বলিউড এবং টলিউড জুড়েই কার্যত এক সেলিব্রিটি জুটির দাম্পত্য সম্পর্কের চিড় ধরা প্রসঙ্গে বহু রটনা রটছে। তার কতটা সত্যি? আর কতটাই বা মিথ্যে? তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে রুপোলী দুনিয়া এই মুহূর্তে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) এবং বরখা বিশত সেনগুপ্তের দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত। এই সেলিব্রিটি জুটি নাকি বিগত বেশ কিছুদিন ধরেই আলাদা রয়েছেন! নেপথ্যে, সেই ত্রিকোণ প্রেমের গুঞ্জন উঠছে!

“তরুলতার ভূত” নামক একটি ছবিতে অভিনয় করার জন্য মুম্বাই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। টলিপাড়ায় গুঞ্জন, ওই ছবিতে অভিনয় করার সুবাদেই নাকি সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ সেই জনপ্রিয় অভিনেত্রী এবং ইন্দ্রনীল ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন! যে কারণে বরখার সঙ্গে ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য সম্পর্ক বর্তমানে ভাঙতে বসেছে।

Barkha Sengupta

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইন্দ্রনীল এবং বরখা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একে অপরের ছবিও উড়িয়ে দিয়েছেন! একটি সাক্ষাৎকারে বরখা জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি বিবাহ বিচ্ছেদ করতে চলেছেন তিনি আর এটা তার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত গুলির মধ্যে একটি।

বর্তমানে প্রতিদিনই রুপোলী পর্দায় তৈরি হওয়া কোন না কোনো জুটির ব্রেকআপ বা বিবাহ বিচ্ছেদ হয়ে চলেছে। তবে ইন্দ্রনীল এবং বোরখা এদের কখনো বিচ্ছেদ ঘটবে এমনটা কল্পনা করতে পারেননি দর্শক মহল। এখনো অব্দি কেবলমাত্র এই তৃতীয় ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণই বিচ্ছেদের মূল কারণ হিসেবে উঠে এসেছে। তবে এর পেছনে আরো কোনো কারণ রয়েছে কিনা সেই সম্পর্কে এখনো অব্দি কিছু জানা যায়নি।

Back to top button