‘তোমার মতো পরিচালক অনেক আসবে যাবে!’ ভরা মজলিসে রাজ চক্রবর্তীকে অপমান, প্রতিবাদ না করে স্বামীর বিরুদ্ধে শুভশ্রী?

টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত এবং প্রভাবশালী দম্পতি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁদের রসায়ন যেমন সিনেমার পর্দায় সফল, বাস্তব জীবনেও ঠিক তেমনই বর্ণময়। ২০১৮ সালের ১১ মে রাজকীয় আয়োজনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা সেই সময় বিনোদন জগতের অন্যতম বড় খবর ছিল।

রাজ এবং শুভশ্রী উভয়েই নিজেদের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। রাজ চক্রবর্তী তাঁর বাণিজ্যিক ও ভিন্ন ধারার চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে এক নতুন ঘরানা তৈরি করেছেন। অন্যদিকে, শুভশ্রী ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও, বিয়ের পর তাঁর অভিনয়ের ধার আরও বেড়েছে। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’ বা ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো কাজগুলোতে শুভশ্রীর অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে। রাজের পরিচালনায় শুভশ্রীর অভিনয় তাঁদের পেশাদার জীবনের এক অনন্য দিক।

কিন্তু এবারে শুভশ্রীর সামনে এর রাজকে ছোট করলেন তারই এক কাছের মানুষ। আর শুভশ্রী সেই কথাকে সমর্থনও করলেন স্বামীর সামনে। সাধারণত যেখানে স্ত্রীরা স্বামীর সম্মান রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান, সেখানে শুভশ্রীকে দেখা গেল একদম উল্টো মেজাজে। তিনি শুধু যে সেই বিদ্রূপ উপভোগ করলেন তাই নয়, রাজের দিকে তাকিয়ে সাথেই বুঝিয়ে দিলেন যে কথাগুলো একদম সত্য।

সেই কাছের মানুষটি ঠিক কী এমন বললেন যে রাজের মতো ব্যক্তিত্বকে চুপ করে মাথা নিচু করে থাকতে হলো? কেনই বা শুভশ্রী প্রতিবাদ করার বদলে সমর্থন করলেন তাকে? কি এমন ঘটেছিল সেদিন? যার কারণে শুভশ্রীকে রাজের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে থাকার নতুন বন্দোবস্ত! তবুও কাটছে না মিঠির মনের মেঘ! গোপন সত্যিটা কি ধরে ফেলল কৃশানু? দুর্ধর্ষ আজকের পর্ব

পুরো ঘটনাটি ছিল বেশ নাটকীয় কিন্তু রসে ভরা। সেদিন শুভশ্রীর শরীরে প্রচণ্ড জ্বর, তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। ঠিক সেই অবস্থাতেই ‘ওয়ার্কোহলিক’ পরিচালক রাজ চক্রবর্তী চাইছিলেন তাঁর পরের কাজের জন্য শুভশ্রীকে নিয়ে শুটিং ফ্লোরে যেতে। কিন্তু ঘরে যদি স্বয়ং ‘রাজ-মাতা’ থাকেন, তবে রাজের শাসন চলে কী করে? ছেলের কাজের প্রতি নিষ্ঠা দেখে দমে যাওয়ার পাত্রী নন রাজের মা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অসুস্থ শরীরে বৌমাকে দিয়ে কাজ করানো চলবে না। ঠিক এই মুহূর্তেই রাজের মা এমন এক মন্তব্য করেন যা রাজকে ছোট করে দেয়। “তোমার মতো ডিরেক্টর এরকম কত আসবে যাবে! তারা সবাই কাজ করিয়ে নেবে। কিন্তু যাকে দিয়ে কাজ করাচ্ছো, তার শরীরের খেয়াল রাখবে না? শুধু কাজ করিয়ে গেলেই হয়? মনে রেখো, শরীরের দিকে নজর না দিলে কিন্তু পরে কেউই তোমার সাথে কাজ করতে চাইবে না!” শুভশ্রী শাশুড়ি মায়ের এই কথাকেই সমর্থন করেছেন, যদিও ঘটনাটা পুরোটাই মজার ছলে ঘটেছে।

Back to top button