গভীর রাতে কবরের মাটি খুঁড়ে উদ্ধার রূপের দেহ! মুখোমুখি অদ্বিতীয়া রূপমঞ্জুরী! দুর্ধর্ষ আজকের পর্ব

ধূর্ত পুলস্ত্য জানত যে টাকার লোভ মানুষকে টলিয়ে দিতে পারে। দিতির হদিস পেতে সে যখন এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল, গ্রামের কিছু সাধারণ মানুষ আর স্থির থাকতে পারল না। গোরার বাড়ির প্রতিটি গতিবিধি তারা পুলস্ত্যের কানে পৌঁছে দিতে শুরু করল। ফলে গোরার সাজানো মিথ্যেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পুলস্ত্য এখন নিশ্চিত দিতি গোরার আশ্রয়েই আছে। মহাপ্রভুর মন্দিরে গোরার ব্যাকুল প্রার্থনা দেখে দিতি বুঝতে পারে, বড় কোনো ঝড় ধেয়ে আসছে। কিন্তু গোরা সবটা গোপন রাখছে।

বাড়িতে কুন্তলা শুরু থেকেই এই বিপদের আঁচ পেয়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে একাকী গোরা এই পাহাড়প্রমাণ বিপদ থেকে দিতিকে রক্ষা করতে পারবে না। পূজা শেষে গোরা যখন অন্ধকার ঘরে একা বসে ছিল, দিতি তার কাছে গিয়ে ধরা দেয়। গোরার মাথা ধরার কারণে দিতি যখন সেবা করতে চায়, গোরা প্রথমে অস্বস্তিতে পড়ে। তখন দিতি সোজাসুজি প্রশ্ন তোলে।

বাইরের জগতের সামনে সে গোরার স্ত্রী, তার জন্য গোরা সবার সাথে লড়াই করছ, অথচ ঘরের ভেতরে কেন দূরে ঠেলে দিচ্ছে, তখনই বন্ধুর বলা কথাগুলো মনে পড়তেই গোরা আর বাধা দেয় না। দিতির হাতের ছোঁয়ায় কিছুটা শান্তি খুঁজলেও তার অবচেতন মন ছিল অস্থির। অন্যদিকে, গ্রামের যে দুজন লোক রূপের নিথর দেহ খুঁজে পেয়েছিল, তারা পুরস্কারের আশায় পুলস্ত্যকে ফোন করার জন্য ছটফট করছিল।

কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুলস্ত্যর ফোনটি ভেঙে নষ্ট হয়ে যায়। চরম উত্তেজনায় পুলস্ত্য গভীর রাতে ফোন সারাই করে ওই অচেনা নাম্বারে যোগাযোগ করে জানতে পারে ঠিক কোথায় রূপকে কবর দেওয়া হয়েছে। সেই খবর পেয়ে তো আর নিজেকে ধরে রাখতে পারে না।

আরও পড়ুনঃ সারেঙ্গির সুরে জীবন গড়েছেন গায়িকা! কার প্রেমে আজীবন অবিবাহিতই থেকে গেলেন হৈমন্তী শুক্লা?

সেই গভীর রাতেই গোরা এক ভয়াবহ স্বপ্ন দেখে কেউ একজন অন্ধকার কবরের মাটি খুঁড়ে রূপকে বের করে আনছে। দুঃস্বপ্ন দেখে ধড়ফড়িয়ে জেগে ওঠে গোরা। সময় নষ্ট না করে সে কবরের সেই নির্জন স্থানের দিকে ছুটে যায়। গোরার এই অস্বাভাবিক আচরণ দেখে দিতিও গোপনে তার পিছু নেয়। পুলস্ত্য যখন সদলবলে সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়, তখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু দিতি যখন সেখানে পৌঁছায়, তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে, যে রূপ তার সামনে দাঁড়িয়ে। কিন্তু দিতি ভাবে সেটা অদ্বিতীয়া, এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button