ফের নতুন ষড়’যন্ত্র আঁটলো শিরিন! পারুলের বুদ্ধির কাছে কি হার মানবে শিরিন-সংযুক্তার নোংরামি? দুর্ধর্ষ আজকের পর্ব

একের পর এক টুইস্ট এসেই চলেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। সংযুক্তার ষড়যন্ত্রের পাল্টা জবাব দিতে পারুল এক মাস্টারপ্ল্যান তৈরি করে। নিজের কথার সত্যতা প্রমাণ করতে সে গ্রামের একদল সাহসী মেয়েকে ডেকে পাঠায়। সংযুক্তাকে মানসিকভাবে ভেঙে দিতে এবং তাকে উচিত শিক্ষা দিতে পারুল তার এই অনুগত বাহিনীকে নিয়ে সরাসরি জেলে হাজির হয়। সেখানে পারুলের নির্দেশে ১২ ঘণ্টার মধ্যেই সংযুক্তার অবস্থা শোচনীয় করে দেয় গ্রামের মেয়েরা।
পারুল জানত আইনি মারপ্যাঁচে কীভাবে জিততে হয়, তাই সে আগেভাগেই উকিল নিয়ে প্রস্তুত ছিল। গ্রামের মেয়েদের শাস্তির মেয়াদ যেহেতু সামান্য ছিল, তাই পারুল সহজেই তাদের ছাড়িয়ে নিয়ে আসে। যাওয়ার আগে সে সংযুক্তাকে কড়া ভাষায় সাবধান করে দেয় আগামীতে এমন ভুল করলে এর চেয়েও ভয়ানক পরিণতি হবে।

এদিকে গল্পের অন্য পিঠে বইছে প্রেমের হাওয়া। পিসিমণি এবং অনিরুদ্ধ স্যারের জমে ওঠা প্রেম পারুলের নজর এড়ায়নি। নিজের জীবনে ভালোবাসার পূর্ণতা না পেলেও, পিসিমণি যেন সুখে থাকে এই কামনাই করে পারুল। তবে এই খুশির আমেজ বিষিয়ে দিচ্ছে রায়ানের ঈর্ষা। রায়ানের মনের জ্বলন বাড়ির সবাই টের পাচ্ছে।
পরদিন অনিরুদ্ধ বাড়িতে আসবে বিয়ের অনুমতি চাইতে। সেই উপলক্ষ্যে পারুল নিজেকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তোলে। পারুলের এই অপরূপ সাজ দেখে রায়ানের মনে খটকা লাগে পারুল হঠাৎ কেন এত সেজেছে? তার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। বাড়িতে অনিরুদ্ধ আসার পর পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। সে সবার সামনে কথা না বলে সরাসরি দাদুর সাথে একান্তে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। রায়ানের ধারণা হয় যে, অনিরুদ্ধ হয়তো পারুলকেই বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। সেই নিয়ে তো রায়ান একেবারে ঈর্ষায় শেষ হয়ে যায়।
আরও পড়ুনঃ ‘যারা মোমবাতি মিছিল করে তারাই কখনো এই বাচ্চাদের সামনে পেলে টেনে হিঁচড়ে ছারখার করে দেবে!’ সন্তানকে নিয়ে কুরুচি কার মন্তব্য করায় বিস্ফোরক শ্রীময় চট্টরাজ!
এই সুযোগটি হাতছাড়া করে না ধূর্ত রুক্মিণী। সে আগ বাড়িয়ে বলে ওঠে যে, যেহেতু দুজনেই রাজি, তাই তাদের বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে আবার সক্রিয় হয়ে ওঠে শিরিন ও সংযুক্তা। তারা অত্যন্ত চতুরতার সাথে নতুন এক ফাঁদ পাতে। পিসিমণি ও পারুলের সুন্দর সম্পর্কের মধ্যে ইচ্ছে করে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে তারা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

