পিকনিকের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে! ব’ন্দুকের নলের ডগায় রায়ান ও পারুলের জীবন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকের বসু বাড়ির অন্দরে এক রুদ্ধশ্বাস পরিকল্পনা চলছে। রায়ান বাইরে দাঁড়িয়ে যখন ভাবছিল পারুল হয়তো দাদুর কাছে বকা খাচ্ছে, ভেতরে তখন দাদু পারুলের সাথে হাত মিলিয়ে এক অন্য প্ল্যান করছে। রায়ান আর পিসিমণিকে বাদ দিয়ে বাড়ির সবাই মিলে ঠিক করে, পিসিমণির জীবনে বসন্ত ফিরিয়ে আনতে হবে। রাতে চা নিয়ে যাওয়ার সময় রায়ানের দাদার সাথে প্রায় ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় পারুল, কিন্তু রায়ানের মনে দানা বাঁধে গভীর সন্দেহ।
পরের দিন সকালে সব সন্দেহকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুরু হয় পিকনিকের তোড়জোড়। রায়ানকে চমকে দিয়ে বাড়ির সবাই মিলে হাতে হাত লাগিয়ে রান্নাবান্না, গান আর আড্ডার আসর জমিয়ে তোলে। কিন্তু পিকনিকের তাল কাটে যখন সেখানে হাজির হন অনিরুদ্ধ স্যার। অনিরুদ্ধকে দেখেই রায়ানের মেজাজ সপ্তমে চড়ে। সে সাফ জানিয়ে দেয়, এটি তাদের পারিবারিক পিকনিক, এখানে বাইরের লোকের কোনো জায়গা নেই।
রায়ান যখন অনিরুদ্ধকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে, তখনই দাদু আর পারুল রুখে দাঁড়ায়। দাদু স্পষ্ট জানান, অনিরুদ্ধ তাঁর নিমন্ত্রিত অতিথি এবং তাকে তাড়িয়ে দেওয়া মানে বসু বাড়ির সম্মান ধুলোয় মেশানো। রায়ান অবাক হয়ে যায় যে দাদু কাল অত রাগ করেছিলেন, তিনি আজ অনিরুদ্ধর পক্ষে! অভিমানে রায়ান পিকনিক ছেড়ে চলে যায়।
তবে রায়ানের অনুপস্থিতি কেউ গায়ে মাখে না। অনিরুদ্ধর উৎসাহে বাড়ির মেয়ে-বউরা ক্রিকেট খেলায় মেতে ওঠে। গাছের আড়াল থেকে এই আনন্দ দেখে রায়ান যখন ঈর্ষায় জ্বলছিল, তখন রুক্মিণী এসে আগুনে আরও একটু ঘি ঢেলে দেয়। রায়ান জেদ করে আবার খেলায় যোগ দেয়, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে বল আনতে দূরে পাঠিয়ে দেওয়া হয়। এই সুযোগে পারুল পিসিমণিকে বাগানের নির্জন কোণে পাঠিয়ে দেয় এবং অনিরুদ্ধকে সাহস জোগায় মনের কথা বলার জন্য। পিসিমণি যখন একা দাঁড়িয়ে ছিলেন, অনিরুদ্ধ গিয়ে সরাসরি তাঁকে ভালোবাসার প্রস্তাব দেন। পিসিমণি তো আকাশ থেকে পড়েন! তিনি আমতা আমতা করে সমাজ, পরিবার আর নিজের বয়সের দোহাই দেন। তিনি ভাবেন, যেখানে তাঁর ভাগ্নেদের বিয়ের বয়স হয়েছে, সেখানে তিনি নিজে নতুন করে ঘর বাঁধার কথা ভাববেন কী করে?
আরও পড়ুনঃ ‘জীবনের ৬টা বছর নষ্ট করেছি, আর সময় নষ্ট করতে চাই না…’ প্রাক্তন স্ত্রীর থেকে চরম প্রতারণা! ভালোবাসা তাঁর কাছে বিভীষিকা! একাকীত্ব কাটাতে কিসের সঙ্গে যুক্ত হলেন ভাস্বর চট্টোপাধ্যায়?
ঠিক সেই মুহূর্তে পারুল আর রুক্মিণী এসে হাজির হয়। তারা পিসিমণিকে বোঝায় যে, সারা জীবন অন্যের জন্য ত্যাগ করার পর এবার অন্তত নিজের খুশির কথা ভাবা উচিত। দাদু আর বাড়ির বড়রাও যখন এই প্রস্তাবে সম্মতি দেন, পিসিমণি আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে রায়ান বল নিয়ে ফিরে এসে দেখে বাগান ফাঁকা। সে খুঁজতে খুঁজতে যখন নির্জনে অনিরুদ্ধ আর পারুলকে কথা বলতে দেখে, তখন তার রাগ চরমে পৌঁছায়। সে পারুলকে সেখান থেকে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপট বদলে যায়। ঝোপের আড়াল থেকে দুজন সশস্ত্র গুন্ডা বেরিয়ে এসে রায়ান আর পারুলের দিকে বন্দুক তাক করে। বাড়ির আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

