‘কেউ আমায় এখন আর বাবুন বলে ডাকে না…কোথায় হারিয়ে গেলে মা!’ অভিনেত্রীর চোখের কোণে জল! আজও মায়ের স্মৃতি আগলে বাঁচেন মানালি দে!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল এবং জনপ্রিয় মুখ মানালি মনীষা দে (Manali Manisha Dey)। কলকাতার পিকনিক গার্ডেনে বেড়ে ওঠা মানালির অভিনয়ের হাতেখড়ি খুব অল্প বয়সেই। ‘কালী আমার মা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করার পর তিনি স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হওয়ার। মানালির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল স্টার জলসার কালজয়ী ধারাবাহিক ‘বউ কথা কও’। এই সিরিয়ালে ‘মৌরী’ চরিত্রটি তাঁকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়।
‘মৌরী’র সাফল্যের পর মানালিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি উপহার দিয়েছেন ‘নকশিকাঁথা’-র ‘শবনম’, ‘ধুলোকণা’-র ‘ফুলঝুরি’ এবং ‘কার কাছে কই মনের কথা’-র ‘শিমুল’-এর মতো জনপ্রিয় চরিত্র। তাঁর অভিনীত ‘দুগ্গামণি ও বাঘমামা’ ছিল টেলিভিশনের পর্দার শেষ কাজ। তারপর এখনো পর্যন্ত অভিনেত্রী নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি।
শুধুমাত্র টেলিভিশন নয়, সিনেমার পর্দাতেও মানালি সমান সাবলীল। ‘প্রাক্তন’, ‘গোঁসাইবাগানের ভূত’, ‘গোত্র’ এবং ‘লকডাউন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছেন তিনি। ‘বিবাহিত’ এবং ‘বাতাসে গুনগুন’-এর মতো ওয়েব সিরিজে তাঁর কাজ নতুন প্রজন্মের দর্শকদের নজর কেড়েছে। কিন্তু এত সাফল্যের পড়েও অভিনেত্রীর জীবনে একটা জায়গা আজও শূন্য।
ব্যক্তিগত জীবনে মানালি বর্তমানে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্য কাটাচ্ছেন। তবে অতি সম্প্রতি অভিনেত্রী তাঁর মায়ের দশম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে সংবাদ শিরোনামে আসেন। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন, বড় হওয়ার সাথে সাথে মায়ের অভাব তিনি আরও বেশি করে অনুভব করছেন।
আরও পড়ুনঃ ‘শিখে আসতে হয়, না শিখলে টিকে থাকা যায় না, যেমন আমি…’ নতুন বেড়ে ওঠা শিল্পীদের উদ্দেশ্যে অকপটে ডাঃ বাসুদেব মুখার্জি! কেন অভিনয় জগট থেকে সরে গেলে তিনি?
সোশ্যাল মিডিয়াতে মায়ের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘দেখতে দেখতে তোমায় ছাড়া দশ বছর মা … এমন কোন দিন নেই তোমায় মনে পড়ে না … এখন আর কেউ বাবুন বলে ডাকে না .. যত বয়স বাড়ছে তোমাকে মিস করাটা যেন আরো বাড়ছে .. তোমার হাতের রান্না তোমার সাথে ঝগড়া সবকিছু .. অন্য কারোর হাতের রান্না করা খিচুড়ি আমি এখনো খেতে ভালোবাসি না .. তোমার হাতের ওই স্বাদ আসেনা … বড় কম দিন পেয়েছি তোমায় কাছে কি আর করা যাবে মানতে তো হবেই .. তুমি আমার মধ্যে থেকে যেও সারা জীবন … আমি বাপিকে দেখে রাখি। আশাকরি তুমিও দাদু আর দিদার সাথে ভালো আছো …আর কিছু বলার থাকলে স্বপ্নে এসো বাকি কথা তখন হবে।’ অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট দেখে সকলের চোখেই জল চলে এসেছে।

