অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে “সোনা” চরিত্রে মন জিতেছিলেন সকলের! ধারাবাহিক শেষ হতেই কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী নিশা পোদ্দার?

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী নিশা পোদ্দার (Nisha Poddar)। ‘পাণ্ডব গোয়েন্দা’, ‘এখানে আকাশ নীল’ কিংবা ‘দেবী’-র মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষবার তাকে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে বড় ‘সোনা’-র চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু গত কয়েক মাস ধরে ছোটপর্দায় তার অনুপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিনেত্রী কি অভিনয় ছেড়ে দিলেন? নাকি ব্যক্তিগত কোনো কারণে বিরতি নিয়েছেন?
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে লিপ (গল্পের সময়ের ব্যবধান) আসার পর বড় সোনা ও রূপার চরিত্রে নতুন মুখ আনা হয়েছিল। নিশা পোদ্দার যখন সোনার চরিত্রে অভিনয় শুরু করেন, তখন দর্শকরা তাকে সাদরে গ্রহণ করেছিলেন। কিন্তু গল্পের খাতিরে কয়েক মাস পরই সেই ট্র্যাকে পরিবর্তন আসে। সোনা ও রূপার চরিত্র দুটিতে আবারও নতুন অভিনেত্রীদের আনা হয়।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি চর্চায় এসেছেন নিশা। জনপ্রিয় ইউটিউবার সৈকত দে-র সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। দুজনের শেয়ার করা ঘনিষ্ঠ ছবি ও ক্যাপশন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও অভিনেত্রী এই মুহূর্তে নিজের নতুন ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত। কিন্তু কেনো দীর্ঘদিন হয়ে গেলেও টিভির পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে? কি করছেন তিনি বর্তমানে?
যারা ভাবছিলেন নিশা পোদ্দার অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন, তাদের জন্য রয়েছে সুখবর। অভিনেত্রী আসলে বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন কাজ করছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তবে কোনো পার্শ্ব চরিত্রে নয়, বরং সরাসরি তেলেগু ধারাবাহিকের ‘নায়িকা’ হিসেবে অভিষেক হয়েছে তার। নিশা পোদ্দার বর্তমানে তেলেগু চ্যানেল ‘স্টার মা’-র নতুন ধারাবাহিক ‘নুভুলেখা নেনু লেনু’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকের হাত ধরেই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখলেন।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার নতুন জীবন শুরু করলো “পাখি”! ‘আমার বরটা সুন্দর হয়েছে তো?’ অভিনেত্রীর সঙ্গে মিষ্টি রসিকতায় মাতলেন মাধবী মুখোপাধ্যায়!
দক্ষিণে পাড়ি দিলেও বাংলা ইন্ডাস্ট্রিকে একদম ভুলে যাননি নিশা। বর্তমানে তেলেগু প্রজেক্টের শুটিংয়ের জন্য তাকে হায়দ্রাবাদে থাকতে হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, ভালো কাজের সুযোগ পেলে ভবিষ্যতে আবারও বাংলা ধারাবাহিকে অবশ্যই দেখা যাবে তাকে। আপাতত সোনার বদলে তেলুগু পর্দার প্রতিবাদী নায়িকা হিসেবে নিশার নতুন সফর দেখার অপেক্ষায় তার অনুরাগীরা।
View this post on Instagram

