পরিবারের চক্রান্তে দিশেহারা মিঠি! কৃষাণু কি পারবে সত্যিটা জানতে? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে স্টার জলসা-র (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chirosokha) এক অত্যন্ত নাটকীয় এবং আবেগঘন মোড় নিয়েছে। যেখানে একদিকে রয়েছে কৃষাণু আর মিঠির সহজ-সরল ভালোবাসার টান, অন্যদিকে রয়েছে সামাজিক সম্মান রক্ষার নামে এক জটিল ষড়যন্ত্র। মিঠির জীবনের এক গোপন সত্যি ধামাচাপা দিতে তার পরিবার যে ‘দত্তক’ নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে, তা মিঠিকে এক গভীর মানসিক সংকটে ফেলে দিয়েছে।

গতকালের পর্বে দেখানো হয়েছে, যখন বাড়ির ভেতরে এই অস্থিরতা চলছে, তখন বাইরে বর্ষা তার আসল রূপ ধারণ করেছে। ভালো হওয়ার অভিনয় করলেও বর্ষা আসলে প্রতিহিংসার আগুনে জ্বলছে। এক ক্যাফেতে বসে সে এবং মিঠির মামি মিলে শলা-পরামর্শ করছে। মিঠিকে পরিবার ও সমাজের চোখে খাটো করার মোক্ষম পরিকল্পনা। মিঠির লুকানো সত্যিটা কীভাবে সবার সামনে আনা যায়।

পরের দিন সকালে কৃষাণু মিঠির সাথে দেখা করতে আসে। নিভৃতে বসে সে মিঠিকে একের পর এক প্রশ্ন করতে থাকে। কৃষাণুর মনে সংশয় মিঠি কেন তাকে এড়িয়ে চলছে? কেন তাদের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে? মিঠি স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করলেও তার চোখের জল আর মুখের অভিব্যক্তি সত্যিটা গোপন রাখতে পারছিল না। কৃষাণু বুঝতে পারে মিঠি কিছু একটা আড়াল করছে, কিন্তু সেই রহস্যের গভীরতা সে তখনও টের পায়নি।

কথার মাঝেই কৃষাণু তাদের বিয়ের প্রসঙ্গ তোলে। সে জানায়, তার বাড়ির লোক মিঠিকে দেখতে আসতে চায়। এই শুনে মিঠি চরম অস্বস্তিতে পড়ে যায়, কারণ তার অতীতের সত্য তখনও আড়ালে। কিন্তু কৃষাণু তাকে আশ্বস্ত করে জানায় যে, তার বাড়ির লোক মিঠিকে নিয়ে কোনো আপত্তি করবে না। কৃষাণুর অটল জেদ আর ভালোবাসার কাছে হার মেনে শেষ পর্যন্ত মিঠি রাজি হয়।

আরও পড়ুনঃ ষ’ড়যন্ত্রের জাল ছিঁড়ে উপস্থিত গোরা! নায়কের বুদ্ধিতে রক্ষা পেলো দিতি! কি শাস্তি হলো কুন্তলার? দুর্ধর্ষ আজকের পর্ব

এরপর কৃষাণু সরাসরি কমলিনী ও স্বতন্ত্রের কাছে গিয়ে তার বাড়ির লোকের আসার প্রস্তাব দেয়। খবরটা শোনামাত্রই বাড়ির সবাই থমকে যায়। আগে যে কৃষাণুকে তারা খুব সহজে আপন করে নিয়েছিল, এখন তাকেই এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা শুরু হয়। প্রত্যেকেই কোনো না কোনো অজুহাতে বিয়ের আলোচনা পিছিয়ে দিতে চায়। কৃষাণু অবাক হয়ে প্রশ্ন করে, “আগে তো আপনাদের কোনো আপত্তি ছিল না, তবে এখন কেন এই অনীহা?” বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য বাবিল বা মিঠির ঠাকুমাও কমলিনীদের এই রহস্যময় আচরণ বুঝতে পারেন না।

Back to top button