‘আবার পরের বউকে নিয়ে ফ’ষ্টিনষ্টি…’ ভ্লগে দেবলীনা নন্দীকে দেখা মাত্রই কার তরফ থেকে ধেয়ে এলো কটাক্ষ? চুপ না থেকে কড়া জবাব দিলেন সায়ক চক্রবর্তী!

টলিপাড়ার অভিনেতা সায়ক চক্রবর্তী এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর বন্ধুত্ব বহুদিনের। কাজের জগতের বাইরে ব্যক্তিগত জীবনেও একে অপরের ভরসার জায়গা তারা। সম্প্রতি দেবলীনাকে ঘিরে ঘটে যাওয়া একের পর এক কঠিন পরিস্থিতিতে সেই বন্ধুত্বের গভীরতা আরও একবার সামনে এসেছে। আত্মহননের চেষ্টার পর দেবলীনা যাঁকে প্রথম বার্তা পাঠিয়েছিলেন, তিনি সায়কই। বন্ধুর সেই মুহূর্তের ডাকেই তৎপর হয়ে পাশে দাঁড়ান অভিনেতা। অনেকের মতে, সায়কের দ্রুত উদ্যোগ এবং মানসিক জোরই নতুন জীবন দিয়েছে দেবলীনাকে। তবে এই বন্ধুত্বই এবার সমাজমাধ্যমে নানা প্রশ্ন আর কটাক্ষের মুখে পড়েছে।
সম্প্রতি দেবলীনা এবং তাঁর মায়ের সঙ্গে একটি বুটিকে কেনাকাটা করতে গিয়েছিলেন সায়ক। সেই মুহূর্তের ছবি ও ভ্লগ সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এক মহিলা নেটিজেন কুরুচিকর মন্তব্য করে দেবলীনাকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং সায়কের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তোলেন। মন্তব্যে দেবলীনাকে পরের বউ বলে কটাক্ষ করা হলে বিষয়টি আর এড়িয়ে যাননি সায়ক। বরং সরাসরি পালটা জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা।
সায়কের উত্তরে ছিল আত্মবিশ্বাস আর স্পষ্টতা। তিনি লেখেন যে, লজ্জা পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। বরং যারা না ভেবে এমন মন্তব্য করেন, লজ্জা তাদের হওয়া উচিত। এই মন্তব্য মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই সায়কের পাশে দাঁড়িয়ে তাঁর সাহসী অবস্থানকে সমর্থন করেছেন। আবার কেউ কেউ বিষয়টিকে আরও বাড়িয়ে বিতর্কের রং দেওয়ার চেষ্টা করেছেন। তবু সায়ক নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই দেবলীনা ও তাঁর স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য জীবনের তিক্ততা প্রকাশ্যে আসে। সমাজমাধ্যমে লাইভ এসে দেবলীনা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন। স্বামী এবং শ্বশুরবাড়ির তরফে একাধিক অপমান ও চাপের কথা জানান তিনি। বিশেষ করে নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বাধ্য করার অভিযোগে ভেঙে পড়েছিলেন দেবলীনা। এই মানসিক যন্ত্রণার ফলেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি এবং বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ পারুলের ক্যামেরা বন্দি রায়ানের অ’পরাধ! অনিরুদ্ধকে অ’পহরণ করে নিজের বিপদ নিজেই ডেকে আনল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব
এই কঠিন সময় জুড়েই ছায়ার মতো দেবলিনার পাশে ছিলেন সায়ক চক্রবর্তী। বন্ধুর শারীরিক অবস্থার খবর নিয়মিত অনুরাগীদের জানানো থেকে শুরু করে মানসিক ভরসা দেওয়া, সব দায়িত্বই নিয়েছিলেন তিনি। তাই দেবলিনার সঙ্গে তাঁর স্বাভাবিক বন্ধুত্বকে কেন্দ্র করে কুরুচিকর আক্রমণকে একেবারেই মান্যতা দিতে নারাজ সায়ক। তাঁর মতে, বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়ানো অপরাধ নয়। সমালোচনার ঝড়ের মাঝেও এই অটুট বন্ধুত্ব এখন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

