পারুলের ক্যামেরা বন্দি রায়ানের অ’পরাধ! অনিরুদ্ধকে অ’পহরণ করে নিজের বিপদ নিজেই ডেকে আনল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের প্রধান খলনায়িকা সংযুক্তার অন্যায় ও দুর্নীতির প্রমাণ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছে পারুল। সম্প্রতি সে রেকর্ড রুমে গিয়ে গোপন তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সংযুক্তার কালো টাকার উৎস সামনে আনা যায়। আর সেই কাজে সফলও হয়েছে সে।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, গল্পের মোড় ঘুরে যায় যখন কান্নায় ভেঙে পড়ে রশ্মিকা কাঠগড়ায় এসে দাঁড়ায়। সে স্বীকার করে যে, রজতের সাথে তার এক গোপন প্রেমের সম্পর্ক ছিল এবং সেই বিশেষ পারফিউমটি রজতই তাকে ভালোবেসে উপহার দিয়েছিল। সে জানায়, একটি অফিস পার্টিতে আলাপের পর রজত তাকে সংযুক্তার সমস্ত কু-পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছিল। এরপরই সংযুক্তা রশ্মিকার আর্থিক দুর্বলতা ও পারিবারিক অবস্থার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে এবং রজতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বাধ্য করে। রশ্মিকা ভাবতে পারেনি যে এই চাপের মুখে পড়ে রজত আ’ত্মহত্যার পথ বেছে নেবে।

রশ্মিকার দেওয়া অকাট্য প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে আদালত স্তব্ধ হয়ে যায়। বিচারক রায় দেন যে, রজত এবং সুবিনয় উভয় মৃ’ত্যুর পেছনেই কোনো না কোনোভাবে সংযুক্তা দায়ী। ফলস্বরূপ, সংযুক্তাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয় এবং আদালত তাকে কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে যাওয়ার আগে সংযুক্তার চোখেমুখে ছিল প্রতিশোধের আগুন সে পারুলকে চ্যালেঞ্জ দিয়ে যায় যে সে আবারও ফিরে আসবে।

সংযুক্তার প্রস্থানের পর কোম্পানির বোর্ড মিটিংয়ে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়। রায়ানের উপস্থিতিতে পারুলকে সসম্মানে অফিসে স্বাগত জানানো হয় এবং অনিরুদ্ধকে নতুন সিইও পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে সবাই খুশি হলেও, রায়ান কিছুতেই অনিরুদ্ধকে মেনে নিতে পারছে না। রায়ানের মনে হচ্ছে অনিরুদ্ধ কোনোভাবেই তাদের জীবন থেকে সরছে না।

আরও পড়ুনঃ ‘বাড়িতে দুটো বাচ্চা রেখে ও রাজনীতিতে…’ আসন্ন নির্বাচনে ভোটে দাঁড়াবেন শুভশ্রী? কি বললেন রাজ চক্রবর্তী?

ঈর্ষা আর প্রতিশোধের নেশায় রায়ান এক চরম সিদ্ধান্ত নেয়। সে পাগলামির বশবর্তী হয়ে অনিরুদ্ধকে বস্তা চাপা দিয়ে কিডন্যাপ করে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই রায়ানের এই অপরাধমূলক কাজের ভিডিও রেকর্ড করে ফেলে পারুল নিজে। আর সেই নিয়েই ভয় দেখাতে থাকে, রায়ান অনুরোধ করে তাকে ক্ষমা করে দিতে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button