দীর্ঘ বিরতির পর আবার ফিরছে বহু প্রতীক্ষিত শ্বেতা-রুবেল জুটি! বছরের শুরুতেই ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক! আসছে ‘পাওয়ার কাপেলের’ নতুন ধারাবাহিক?

ছোট পর্দার (Bengali Television) দর্শকদের জন্য অপেক্ষার অবসান। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das) আবার ফিরছেন জি বাংলার (Zee Bangla) পর্দায়। দীর্ঘ বিরতির পর এই জুটিকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে।

শ্বেতা এবং রুবেল দুজনেই ব্যক্তিগত জীবনেও বেশ জনপ্রিয়। তবে অনস্ক্রিন তাদের রসায়ন সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। সম্প্রতি জি বাংলার স্টুডিও পাড়ায় তাদের যাতায়াত এবং বিশেষ কিছু প্রোমো শুটিংয়ের খবর আসতেই ভক্তমহলে খুশির হাওয়া। সবাই ভাবছিলেন, তবে কি নতুন কোনো প্রেমের গল্প নিয়ে ফিরছেন তারা? নাকি কোনো পারিবারিক ড্রামা?

শোনা যাচ্ছে, জি বাংলা তাদের এই আইকনিক জুটিকে এমনভাবে ফিরিয়ে আনছে যা দর্শকদের পুরনো স্মৃতি উসকে দেবে। গল্প এবং চরিত্রের রসায়ন হবে দেখার মতো। বিশেষ করে যারা শ্বেতার স্নিগ্ধ অভিনয় এবং রুবেলের বলিষ্ঠ পারফরম্যান্স মিস করছিলেন, তাদের জন্য এটি একটি বড় উপহার হতে চলেছে।

এই খবর শোনার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে কোন ধারাবাহিক আসছে কবে থেকে শুরু হচ্ছে কবে আবার তাদের প্রিয় জুটিকে দেখা যাবে সেসব। শ্বেতা এবং রুবেলের অনস্ক্রিন রোম্যান্স এতই জীবন্ত ছিল যে, পরবর্তীতে তা বাস্তব জীবনেও প্রেমে রূপ নেয়। গত বছরই তারা নিজেদের নতুন জীবন শুরু করে।

আরও পড়ুনঃ হাসপাতালে কৃষানুর মুখোমুখি মিঠি! ফাঁস হবে কি গর্ভাবস্থার গোপন সত্যি? চিরসভায় টানটান আগামী পর্ব

এতক্ষণ যা ভাবছিলেন, তার মধ্যে রয়েছে এক বিরাট টুইস্ট! শ্বেতা এবং রুবেলের রসায়ন দেখার জন্য আপনাকে নতুন কোনো ধারাবাহিকের অপেক্ষা করতে হবে না। বরং তাদের সবথেকে জনপ্রিয় এবং ব্লকবাস্টার সেই পুরনো স্মৃতিই ফিরে আসছে আপনার ড্রয়িং রুমে। হ্যাঁ, ঠিকই ধরেছেন! জি বাংলার ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ আবার ফিরছে টিভির পর্দায়। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ন’টায় জি বাংলার পর্দায় দেখানো হবে এই ধারাবাহিক।

Back to top button