পারফিউম দিয়েই বাজিমাত! অফিসের সেই চেনা গন্ধই পারুলকে পৌঁছে দিলো খু’নির কাছে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) বর্তমানে এক চরম নাটকীয় মোড় পার করছে। রায়ান ও পারুলের সম্পর্কের টানাপোড়েন আর ষড়যন্ত্রের বেড়াজালে গল্পটি এখন তুঙ্গে। তাই ধারাবাহিকের একটি পর্ব মিস করছেন না দর্শক।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, সংযুক্তা নিজেকে শিক্ষিত এবং একটি বড় কোম্পানির মালিক হিসেবে নির্দোষ দাবি করলেও, পারুল একের পর এক অকাট্য প্রমাণ পেশ করতে থাকে। কীভাবে দীর্ঘদিন ধরে কোম্পানির আড়ালে টাকা সরিয়ে নিজের সাম্রাজ্য গড়েছেন, তার তথ্য তুলে ধরে পারুল। এই চুরির কথা সুবিনয় জেনে যাওয়াতেই তাঁকে রেকর্ড রুম থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলে পারুল দাবি করে।
মামলার শুনানির সময় পারুল ভরা আদালতে চিৎকার করে দাবি করেন যে, সংযুক্তার বাড়িতে তল্লাশি চালালেই সমস্ত বেআইনি নথিপত্র এবং কালো টাকার হদিস মিলবে। পারুলের এই বিস্ফোরক দাবিতে সংযুক্তা পাল্টা অভিযোগ করার চেষ্টা করলেও আদালত তাতে আমল দেয়নি। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, সুবিনয় ও রজতের মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় সংযুক্তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আদালত জানায়, এই সময়ের মধ্যে পুলিশকে যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করতে হবে।
আদালত থেকে বেরোনোর সময় সংযুক্তা ও পারুলের মধ্যে চরম কথা কাটাকাটি হয়। সংযুক্তা দম্ভের সাথে পারুলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে, এই তিন দিনে পারুল তার বিরুদ্ধে কোনো প্রমাণই জোগাড় করতে পারবে না। তবে আদালতের বাইরেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয় সংযুক্তাকে সুবিনয়ের মা ও স্ত্রী ক্ষোভে ফেটে পড়ে তাকে সবার সামনে চড় মারেন, যা দেখে সংবাদমাধ্যমের কর্মীরা হুড়োহুড়ি শুরু করে দেন। এদিকে হাতে সময় মাত্র তিন দিন। পারুল, রায়ান ও অনিরুদ্ধ মিলে প্রমাণ জোগাড়ের নতুন পরিকল্পনা করেন। তাদের মনে হয়, রজতের মৃত্যুর আসল কারণ এখনো ধোঁয়াশায় ঢাকা। কিন্তু রজতের পরিবার কোম্পানির কোনো কর্মীর সাথেই কথা বলতে নারাজ।
আরও পড়ুনঃ ‘আমি এখন অন্যের বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি…’ প্রেমিকা না থাকায় অন্যের স্ত্রীয়ের সাথেই কাটলো সায়কের সরস্বতী পুজো!
এরপরই পারুল একটা বুদ্ধি বের করে পিসিমণি এবং অনিরুদ্ধ স্যারকে স্বামী-স্ত্রী সাজিয়ে রজতের বাড়িতে পাঠানো হবে। রজতের বন্ধুর পরিচয় দিয়ে তার বাবা-মায়ের বিশ্বাস অর্জন করা এবং গোপন তথ্য বের করা। পরিকল্পনা মাফিক পিসিমণি ও অনিরুদ্ধ রজতের বাড়িতে গিয়ে পৌঁছান। তাদের অমায়িক ব্যবহারে রজতের পরিবার আশ্বস্ত হয় এবং কথায় কথায় বেরিয়ে আসে এক ভয়াবহ সত্য। রজতের মা জানান, অফিসে এক মেয়ে রজতের বিরুদ্ধে শ্লী’লতাহানির মিথ্যা অভিযোগ এনেছিল। এই চরম অপমান সহ্য করতে না পেরে এবং নিজের সম্মান বাঁচাতে রজত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এরপরই রজতের ঘরে একটি পারফিউম খুঁজে পায় রায়ান পারুল। সেই গন্ধ পারুলের খুবই চেনা লাগে। অফিসেই পারুল এই গন্ধ পেয়েছে। আর সেখানেই হবে রহস্যের সমাধান। দেখা যাক কি হয় আগামী পর্বে।

