‘ভালো অভিনেত্রী দুটো কারণে কাজ হারায় এক মেকআপ রুমের পলিটিক্স আর দুই…’ টলিউডের ভেতরে চরম নোংরামি! ফাঁস করলেন সংঘশ্রী মিত্র!

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে সংঘশ্রী সিনহা (Sanghasri Sinha) একটি অত্যন্ত পরিচিত নাম। বহু বছর ধরে তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিনোদন জগতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। গ্ল্যামারাস চরিত্রের ভিড়ে তিনি বরাবরই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তাঁর নিখুঁত কমিক অভিনয়ের মাধ্যমে। সংঘশ্রী তাঁর ক্যারিয়ারে অসংখ্য মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশিরভাগ ধারাবাহিকে তাঁকে বাড়ির বড়বউ, পিসি বা কাকিমার চরিত্রে দেখা যায়।
কেবল কমেডি নয়, বিভিন্ন সময়ে সিরিয়ালের নেতিবাচক চরিত্রেও তাঁকে দেখা গেছে, সেখানেও তিনি সমানভাবে সফল হয়েছেন। টেলিভিশনের পাশাপাশি সংঘশ্রী থিয়েটার বা নাটকের জগতের সাথেও যুক্ত। সংঘশ্রী প্রমাণ করেছেন যে, কেন্দ্রীয় চরিত্রে না থেকেও শুধুমাত্র পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেওয়া সম্ভব।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘আম অর্পিতা’-তে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র স্টুডিও পাড়ার অন্দরমহলের কিছু তিক্ত সত্য তুলে ধরেছেন। তাঁর এই সোজাসাপ্টা বক্তব্য বিনোদন জগতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন আজ কাজহীন? বা এত কম কাজ কেন রয়েছে তার হাতে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। তাঁর মতে, অভিনয়ের গুণমানের চেয়ে এখন অন্য কিছু বিষয় ইন্ডাস্ট্রিতে বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি মূলত দুটি প্রধান কারণকে দায়ী করেছেন।
সংঘশ্রীর মতে, কাজের জায়গার পরিবেশ এখন আর আগের মতো নেই। মেকআপ রুম সেটি এখন রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। অনেক সময় মেকআপ রুমের আলোচনার মাধ্যমেই ঠিক হয় কে কাজ পাবে আর কে বাদ পড়বে। এই নোংরা রাজনীতির শিকার হয়ে অনেক প্রতিভাবান শিল্পী কাজ হারাচ্ছেন। এই পরিস্থিতির শিকার সংঘশ্রীকেও হতে হয়েছে। অভিনেত্রী আরও বলেন, যে ইন্ডাস্ট্রিতে যারা অনৈতিক কাজ করছেন বা যাদের আচরণ প্রশ্নবিদ্ধ, তারাই উল্টে বেশি সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুনঃ পুলস্ত্যর পাতা ফাঁদে পড়ল দিতি! ধুম জ্ব’র নিয়ে দিতিকে হাসপাতালে ভর্তি করল গোরা! দুর্ধর্ষ আজকের পর্ব
যারা অন্যায় করছেন, তাদেরকেই মিডিয়া বেশি করে প্রচারের আলোয় নিয়ে আসছে। খবরের কাগজের প্রথম পাতায় তাদের ছবি বেরোচ্ছে এবং বিভিন্ন বড় অনুষ্ঠানে তাদেরই সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর ফলে যারা সৎভাবে কাজ করতে চান, তারা আড়ালে চলে যাচ্ছেন। যোগ্যতা এখন গৌণ, পরিচিতি আর রাজনীতিই মুখ্য। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা বিতর্কের কেন্দ্রে থাকলেই কাজ পাওয়া যায়, কিন্তু ভালো অভিনয় জানলেই কাজ পাওয়া যাবে এমন নিশ্চয়তা বর্তমানে নেই।

