‘দেওয়াল আঁচড়েছি, নিজের মাথায় নিজেই জল ঢালছি…দেবাংশুদা আমার কাছে ক্ষমা চেয়েছিলেন!’ অভিনয় করতে গিয়ে কোন অভিজ্ঞতার সম্মুখীন স্বাগতা মুখার্জি? কেন অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন দেবাংশু সেনগুপ্ত?

বাংলা বিনোদন (Bengali Television) জগতের এক উজ্জ্বল ও অনন্য নক্ষত্র স্বাগতা মুখোপাধ্যায় (Swagata Mukherjee)। কেবল রূপালী পর্দা বা টেলিভিশনের ড্রয়িংরুম নয়, তিনি তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তুখোড় অভিনয় শৈলী দিয়ে জয় করেছেন অগুনতি মানুষের হৃদয়। কয়েক দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি নিজেকে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।
মঞ্চ, ছোট পর্দা এবং চলচ্চিত্র, তিন মাধ্যমেই তাঁর অবাধ বিচরণ তাঁকে একজন ‘ভার্সেটাইল’ বা বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে মেগা সিরিয়ালের শুরুর যুগে ‘বহ্নিশিখা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি যেভাবে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন, তা আজও এক ইতিহাস। তাঁর অভিনীত খলনায়িকা হোক বা কঠোর কোনো চরিত্র, প্রতিটি ক্ষেত্রেই তিনি এমন এক ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন যা দর্শককে একাধারে মুগ্ধ ও বিস্মিত করে।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আবার বৈঠক’-এর পডকাস্টে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় পরিচালক দেবাংশু সেনগুপ্ত এবং তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু কথা ভাগ করে নিয়েছেন। তিনি মনে করেন, একজন পরিচালক যদি দেবাংশুর মতো দক্ষ হন, তবে অভিনেতাদের কাজ অনেক সহজ হয়ে যায়। স্বাগতার মতে, অনেক জটিল চরিত্রও দেবাংশু এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে অভিনয় করার সময় সেটি খুব স্বাভাবিক ও সহজ মনে হতো।
অভিনেত্রী দেবাংশু সেনগুপ্তের সাথে করা তাঁর কালজয়ী চরিত্রগুলোর কথা বলতে গিয়ে জানান যে, মানুষ আজও তাঁকে ‘মুন্নি মামা’ হিসেবে চেনে। সাধারণত মানুষ মনে করে মেগা সিরিয়ালের চরিত্র মানুষ ভুলে যায়, কিন্তু দেবাংশুর পরিচালনায় তৈরি সেই চরিত্রগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। স্বাগতা তাঁর ‘বহ্নিশিখা’ ধারাবাহিকের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, দেবাংশুর নির্দেশনায় তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করেছিলেন যা এক মুহূর্তেই ভালো থেকে খারাপ হয়ে যেতে পারত। তিনি উল্লেখ করেন, পরিচালকের গাইডেন্সের কারণেই তিনি চোখের পলকে চরিত্রের অভিব্যক্তি বদলে ফেলতে পারতেন, যা দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল।
আরও পড়ুনঃ পারুলকে বাঁচাতে স্বামী-স্ত্রীর বেশে অনিরুদ্ধ আর রায়ানের পিসি! পারুলের বুদ্ধিতে এক ঢিলে দুই পাখি! এবার হবে অপরাধীর পর্দা ফাঁ’স! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেত্রী আরও বলেন, ‘আমার জলের মধ্যে একটা শট ছিল। ওই শট টা ঠিক হয়নি বলে আমাকে আবার দিতে হয়েছিল। তখন দেবাংশুদা আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, আর বলেছিলেন খুব কষ্ট হচ্ছে তাই না মা তুই আমার জন্য এত কষ্ট করছিস। মানে এত বড় একজন পরিচালক আমাকে এমন করে বলছে সেটা আমার কাছে পরম পাওয়া, এভাবে কেউ ভাবে না। আমি প্রথমদিন ধারাবাহিকের সেটে ঢুকেছি উনি প্রথমদিন আমাকে জড়িয়ে ধরলেন। কিন্তু চরিত্রটির মুখের ভাষা এত গালাগাল দেখে আমি ভেবেছিলাম আমি পারবো না, কিন্তু উনিই আমাকে ভরসা দিয়েছিলেন। ওই চরিত্রটি এমন ছিল যে দেওয়াল আছড়াচ্ছি, নিজের মাথায় নিজেই জল দিচ্ছি।’ কথাগুলো বলতে বলতেই নস্টালজিক হয়ে পড়ছিলেন অভিনেত্রী।

