সাদা কালো ফ্রেমে কাজল কালো চোখের জাদু! ‘প্রথম দেখাতে ভেবেছিলাম সুচিত্রা সেন…’ আরাত্রিকা মাইতির মায়াভরা মুখে ফের সুচিত্রা সেনের ছায়া!

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ আরাত্রিকা মাইতি অল্প বয়সেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। কুড়ির গণ্ডি পেরোনোর আগেই একের পর এক হিট মেগা তাঁর ঝুলিতে। শুধু অভিনয় নয়, তাঁর ব্যক্তিত্ব আর স্টাইল সেন্সও তাঁকে বারবার আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। পর্দার চরিত্রের পাশাপাশি বাস্তব জীবনেও আরাত্রিকার লুক নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাঁর গভীর কাজল কালো চোখের চাহনিতে অনেকেই খুঁজে পান এক অন্য সময়ের গ্ল্যামার, যা বারবার তাঁকে আলাদা করে তুলে ধরে।

সম্প্রতি সমাজমাধ্যমে নতুন করে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি ভাগ করে নেন একাধিক সাদা কালো ছবি। সুতির শাড়ি আর খোলা চুলে ধরা দিয়েছেন একেবারে ক্লাসিক লুকে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যেটা চোখে পড়েছে, তা হল তাঁর কাজল টানা চোখ আর নিখুঁত এক্সপ্রেশন। কখনও মায়াভরা চাহনি, কখনও রহস্যে মোড়া আড়চোখে তাকানো, আবার কখনও তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যামেরার দিকে চেয়ে থাকা, প্রতিটি ফ্রেমেই আলাদা অনুভূতি ছড়িয়ে দিয়েছেন আরাত্রিকা।

এই ছবিগুলির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন এক কাব্যিক অনুভূতির কথা। তাঁর লেখায় ধরা পড়েছে মেঘ, বৃষ্টি আর রোদের গল্প, যেখানে এক নারীর আবেগ শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এই কবিতার মতো ক্যাপশন আর ছবির মিল দর্শকদের আরও বেশি আকৃষ্ট করেছে। অনেকেই মনে করছেন, শুধু ছবি নয়, তাঁর ভাবনাতেও রয়েছে এক ধরনের নস্টালজিয়া, যা আজকের দিনে খুব কম শিল্পীর মধ্যে দেখা যায়।

ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসার বন্যা। কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসা আর তুলনায়। একাধিক অনুরাগী সরাসরি তাঁকে এই যুগের সুচিত্রা সেন বলে সম্বোধন করেছেন। কেউ লিখেছেন প্রথম ঝলকে তাঁকে দেখে সুচিত্রা সেন ভেবে ভুল করেছেন। আবার কেউ মহানায়িকার বিখ্যাত সংলাপ মনে করিয়ে দিয়েছেন। এই তুলনা যে আরাত্রিকার জনপ্রিয়তারই প্রমাণ, তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ ‘প’রকীয়া তো এখন আইনত অন্যায় নয়…’ উদয়ের মন্তব্যে কি বললেন অনামিকা? বাবা মা হওয়া নিয়ে কি পরিকল্পনা তারকা দম্পতির?

কাজের দিক থেকেও দুরন্ত সময় কাটছে আরাত্রিকার। একই চ্যানেলে পরপর তিনটি হিট মেগা উপহার দিয়েছেন তিনি। খেলনা বাড়ি এবং মিঠিঝোরা শেষে বর্তমানে জোয়ার ভাঁটা ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন। শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও ইতিমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তাঁর অভিনয় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

Back to top button