হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘ও মোর দরদিয়া’ খ্যাত রণিতা দাস! বন্ধ ধারাবাহিকের শুটিং! কি হয়েছে অভিনেত্রীর?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’তে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রণিতা দাস। দীর্ঘদিন পর ইষ্টিকুটুম ধারাবাহিকের পরে আবার বাংলা টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। দর্শকদের কাছেও তাঁর প্রত্যাবর্তন যথেষ্ট নজর কেড়েছে। তবে সবকিছু ঠিকঠাক চললেও আচমকাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে এক কঠিন সময়। শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রণিতা।

শুটিং সেটেই বমি এবং তীব্র মাথার যন্ত্রণায় কাবু হয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে তাঁকে দেরি না করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেটে উপস্থিত সহকর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আচমকা এই অসুস্থতায় সবাই খানিকটা চিন্তিত হয়ে পড়েন। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

রণিতার ঘনিষ্ঠ বন্ধু সৌপ্তিক চক্রবর্তী এই প্রসঙ্গে জানান, রণিতার একটি গাইনোকোলজিকাল সমস্যা রয়েছে। সেই কারণেই হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং নিয়মিত চিকিৎসা চলছে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর পাশে রয়েছেন।

সূত্রের খবর, বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হতে পারে অভিনেত্রীকে। ফলে আপাতত কাজে ফেরা সম্ভব নয়। এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফল করছে। রণিতা এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হওয়ায় তাঁকে বাদ দিয়ে শুটিং চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সাময়িকভাবে ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘আর কত নিচে নামব আমরা? আর কতদিন বাঙালি কাঁকড়া?’ দেশু লিস্টিং বিতর্কে টলিউডের প্রথম সারির প্রোডাকশন হাউজকে খোঁচা! মুখ খুললেন রানা সরকার!

কবে আবার কাজে ফিরতে পারবেন অভিনেত্রী তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। চিকিৎসার অগ্রগতির উপরই সবকিছু নির্ভর করছে। দর্শকরা যেমন তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তেমনই সহকর্মীরাও অপেক্ষায় রয়েছেন রণিতার সুস্থ হয়ে সেটে ফেরার। এখন একটাই প্রার্থনা অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার নিজের চেনা ছন্দে ফিরুন।

Back to top button