সম্পর্কের জটিলতা বাড়ানো লীনা গাঙ্গুলীর অভ্যাস! একদিকে রাধিকার অন্তঃসত্ত্বা হওয়ার রহস্য অন্যদিকে পোখরাজ রঞ্জার সম্পর্ক দেখে চিন্তিত ভক্তরা

স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হল এক্কা দোক্কা (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালটি নিয়ে শুরু থেকেই দর্শকদের কৌতূহলের অন্ত নেই। এই ধারাবাহিকের নায়ক- নায়িকা রাধিকা-পোখরাজের (Radhika-Pokhraj) জুটি বরাবরই ভীষণ পছন্দ করে আসছিলেন দর্শক। কিন্তু এখন এই জুটিতে ফাটল ধরতে ধরতে একেবারে আলাদা হয়ে গেছে বললেই চলে।
অন্যান্য প্রিয় জুটির মতো এই জুটিকেও ভালোবেসে তারা নাম দিয়েছেন ‘রাধিরাজ’। তবে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন একে অপরকে ভালোবেসেও ভাগ্য চক্রে এবং লীনা গাঙ্গুলীর লেখনি অনুযায়ী আলাদা হয়ে গিয়েছে রাধিকা পোখরাজ। সম্পূর্ণভাবে বিচ্ছেদ ঘটেছে দুজনার।
ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহর (Anirban Guha)। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন ‘মোহর’ (Mohor) খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। অন্যদিকে পোখরাজ এর জীবনে আগমন ঘটেছে রঞ্জা বতির। তারপর দুটি ভিন্ন জুটিতে ভাগ হয়ে গেছে গল্পের প্রধান নায়ক নায়িকা।
ধীরে ধীরে এতেই অভ্যস্ত হয়ে উঠছিলেন দর্শক। শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা মেনেই যে যার সাথেই থাকুক না কেন শেষ পর্যন্ত যাতে ভালো থাকে সেটাই চেয়েছিলেন দর্শক। কিন্তু লীনা গাঙ্গুলির রচিত ধারাবাহিক এমনটা হওয়ার উপায় নেই। সেখানে হয় ভীষণ রকম ভাবে পরকীয়া থাকবে নয়তো নায়ক অথবা নায়িকা মারা যাবে। কিছু না কিছু একটা তো হবেই। কিছুদিন আগেই জানা গিয়েছিল রাধিকা নাকি প্রেগনেন্ট অন্যদিকে সবকিছু ভালোমতো করে দেখলেই বোঝা যায় এটা সম্ভব নয়। তাই ধারণা করা হচ্ছিল রাধিকা প্রেগন্যান্ট নয় বরং কোন বড়সড়ো রোগে আক্রান্ত। যার ফলে মারা যেতে পারে রাধিকা। এটা কল্পনা করা অস্বাভাবিক নয় কারণ লেখিকা এমনটাই করে আসছে তার অন্যান্য ধারাবাহিক গুলিতে।
এই সময় ঘুরে গেল প্লট, রঞ্জা আর পোখরাজ এর মধ্যে যে বন্ধুত্বটা ছিল আস্তে আস্তে পোখরাজ সেটাকেই ভালোবাসার রূপান্তর করল। নিজের মুখে তাকে জানালো, তার ভালোবাসার কথা। এখান থেকে ধারণা করা যাচ্ছে, রাধিকার বড়োসড়ো একটা অসুস্থতার জন্য পুনরায় পোখরাজ ফিরতে বাধ্য হবে রাধিকার কাছে। রাধিকার প্রেগন্যান্ট নাকি তার একটা বড়সড়ো রোগ হয়েছে এটা এখনো অব্দি জল্পনা কিন্তু সেখানেও বেধে যাচ্ছে সমস্যা। যদি রাধিকা সত্যি সত্যিই প্রেগন্যান্ট হয় তাহলেও পোখরাজকে ফিরতে হবে রাধিকার কাছেই। তাহলে তখন কি হবে রঞ্জাবতীর। তখন ধুলোয় গড়াগড়ি খাবে রঞ্জাবতীর ইমোশন। লেখিকার কাছে দর্শকদের একটাই প্রশ্ন এত সুস্থ সম্পর্ক কে এমন অসুস্থ করা কি কোন মানে ছিল। যখন কথা রাখতে পারবেই না তখন কেন একটুখানি জন্য রঞ্জা আর পোখরাদের মধ্যে এমন সম্পর্কের সৃষ্টি করা হচ্ছে।

