সংযুক্তার মুখোশ খুলতে পারুলের ম’রণপণ! নিয়ে ফেললো বিরাট ঝুঁকি! পারুলকে কি সঙ্গ দেবে ঈর্ষান্বিত রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta)। টানটান উত্তেজনা ধরে রাখতে এই ধারাবাহিকের জুরি মেলা ভার। প্রতিটি পর্বেই দর্শক নতুন চমকের অপেক্ষা করে থাকে। বর্তমানে তো রায়ান পারুলের কেমিস্ট্রি একেবারে জমে উঠেছে। রায়ান তো ইতিমধ্যেই পারুলকে ভালবেসে ফেলেছে। কিন্তু সেটা পারুলকে বলার আগেই অনুরুদ্ধ বাটুল এবং রায়হানের মাঝে চলে গেছে আসলে রান পুরোটাই ভুল করছে পারুল এবং অনুরক্ত কে নিয়ে পিসিমণিকে পছন্দ করে ফেলেছে মনে মনে কিন্তু রায়হান ভাবছে তিনি পারুলকে পছন্দ করেন। অন্যদিকে অফিসের ভেতরে চলা চক্রান্ত ফাঁস করার জন্য জোট বেধেছে ওনিরুদ্ধ পারুল এবং রাম সব মিলিয়ে এখন ধারাবাহিকের গল্প জমজমাট।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, যে ডাক্তার ওই কর্মচারীর চিকিৎসা করেছিল তার সাথে দেখা করতে যায় পারুলরা। কিন্তু ওই কর্মচারীর সব ডিটেলস দেখে ডাক্তারবাবুর বেশ খটকা লাগে। তিনি যে ওই পেশেন্টের চিকিৎসা পুরো করেনি সেটা জানিয়ে দেন। ডাক্তারের সাথে কথা বলে পারুলরা প্ল্যান করে ওই কর্মচারীর বাড়ির লোককে নার্সিংহোমের বিরুদ্ধে কেস করতে বলে। আর সেই মতন কেস করার পর সেই খবর পৌঁছে যায় নার্সিংহোমের মালিকের কাছে যাদের মাধ্যমে সংযুক্তা এসব কাজ করিয়েছে। এবারে অনিরুদ্ধর সাথে মিলে পারুল নতুন প্ল্যান করে।
সংযুক্তার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করতে অনিরুদ্ধ, পারুল এবং রায়ান একজোট হয়েছে। এই মিশনের অংশ হিসেবেই অনিরুদ্ধ স্যার পারুলদের বাড়িতে উপস্থিত হন। তবে অনিরুদ্ধর আসার পেছনে একটি মিষ্টি ব্যক্তিগত উদ্দেশ্যও ছিল তিনি রায়ানের পিসিমণির প্রেমে পড়েছেন। মূলত পিসিকে দেখার বাহানাতেই তিনি বারবার সেখানে ছুটে আসছেন।
বাড়িতে অনিরুদ্ধর ঘনঘন আসা দেখে রায়ান একটু অন্যরকম ভাবছে। তার ধারণা, স্যার বোধহয় পারুলকে পছন্দ করেন এবং তাকে দেখার জন্যই বারবার আসছেন। এই ভুল বোঝাবুঝির মধ্যেই পিসিমণি নিজের হাতে অনিরুদ্ধ স্যারের জন্য চা বানিয়ে আনেন। চায়ে চুমুক দিয়েই মুগ্ধ স্যার গান গেয়ে ওঠেন। রায়ান ভাবছে এই গান পারুলের জন্য, যা তাকে বেশ বিরক্ত ও ঈর্ষান্বিত করে তোলে। তবে এই খুনসুটির মাঝেই নাচে, গানে ও আড্ডায় সবার এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বিরাট চমক! শীর্ষে জলসার বিদ্যা ব্যানার্জি! কোন স্থানে রয়েছে পরিণীতা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
পারুলদের এই খুশি সহ্য করতে পারছিল না টগর। ঠিক সেই সময়েই শিরিন ফোন করে টগরকে। শিরিনের উদ্দেশ্য হলো টগরকে কাজে লাগিয়ে রায়ান ও পারুলের গতিবিধির ওপর নজর রাখা। টগর তাকে জানায় যে, অফিসের এক স্যার এসে পারুলদের সঙ্গে হইহুল্লোড় করছেন। প্রমাণ হিসেবে পারুল নিজেই আনন্দের সেই মুহূর্তের ভিডিও তুলে পাঠায়, যা শেষ পর্যন্ত শিরিনের মাধ্যমে সংযুক্তার কাছে পৌঁছায়। ভিডিওতে অনিরুদ্ধকে রায়ান ও পারুলের সঙ্গে এত ঘনিষ্ঠ দেখে সংযুক্তা বুঝে ফেলেন যে, অনিরুদ্ধ আড়ালে তাদের সঙ্গেই হাত মিলিয়েছে। নিজের পিঠ বাঁচাতে সংযুক্তা পরদিনই অফিসে অনিরুদ্ধকে ডেকে পাঠান এবং তার হাতে মুম্বাইয়ের ট্রান্সফার লেটার ধরিয়ে দেন। অনিরুদ্ধকে তাদের থেকে দূরে সরিয়ে দেওয়াই ছিল সংযুক্তার মূল লক্ষ্য। অনিরুদ্ধ কি মুম্বাই চলে যাবে, নাকি পিসিমণির টান আর পারুলদের দেওয়া কথা রাখতে সে নতুন কোনো ফন্দি আঁটবে সেটাই দেখার অপেক্ষা।

