পারুলের জন্যই চাকরি ছাড়তে বাধ্য হলো অনিরুদ্ধ! পারুলদের প্ল্যান ধরে ফেললো সংযুক্তা!

জি বাংলার (Zee Bangla) টানটান উত্তেজনাপূর্ণ ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনাপর্ব। রায়ান পারুলের জীবনের উপরের মূলত এই ধারাবাহিকের গল্প দেখানো হয়ে থাকে। নানান বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে রায়ান পারুল নিজেদের লক্ষ্য পূরণ করছে। তার মাঝেই তাদের খুনসুঁটি মাখা কেমিস্ট্রি সবই রয়েছে এই ধারাবাহিকে।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে যে দুজন আত্মহত্যা করেছিল ওই অফিসে তাদের মধ্যে একজনের বাড়িতে গিয়ে পারুলরা খোঁজখবর নিতে থাকে। যে কর্মচারীর আত্মহত্যা করেছিল তার স্ত্রী জানায় আত্মহত্যা করার দিন তিনি অনেক কিছু বলতে চেয়েছিলেন অফিসে চুরির সম্পর্কে বাড়িতে জানাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জানানো হয়নি। ওই ব্যক্তির মেডিকেল ফাইল প্রেসক্রিপশন সমস্ত কিছু খুঁটিয়ে দেখার পর পারুলরা জানতে পারে যেই হাসপাতালে চিকিৎসা হয়েছিল ওই ব্যক্তির সেই হাসপাতালের নাম অফিসের ইন্সুরেন্স লিস্টে নেই। অন্য একটা হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসা করা হয়েছিল তার।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 16 January, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৬ জানুয়ারি আজকের পর্ব

এরপর যে ডাক্তার ওই কর্মচারীর চিকিৎসা করেছিল তার সাথে দেখা করতে যায় পারুলরা। ওই ডাক্তারই পারুল, রায়ানের দাদু দুজনেরই অপারেশন করে তাদের সুস্থ করে তুলেছিল। যার ফলে পারুলদের সাথে ওই ডাক্তারবাবুর ভালো যোগাযোগ আছে। তাই ডাক্তারবাবুর সাথেই ওই কর্মচারীর সমস্ত প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করতে যায়।

কিন্তু ওই কর্মচারীর সব ডিটেলস দেখে ডাক্তারবাবুর বেশ খটকা লাগে। তিনি যে ওই পেশেন্টের চিকিৎসা পুরো করেনি সেটা জানিয়ে দেন। অপারেশনের পর যখন পেশেন্ট সুস্থ হয়ে উঠছিলেন তখনই তাকে নতুন পেশেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। পারুলরা বুঝতে পারে পুরো বিষয়টার মধ্যেই গন্ডগোল রয়েছে।

আরও পড়ুনঃ ‘ভালো আছে, অনেক লড়াই করছে…’ নয় বছর আগে ভয়ংকর দুর্ঘটনায় বদলে গিয়েছে জীবন! জন্মদিনে কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ?

এরপর ডাক্তারের সাথে কথা বলে পারুলরা প্ল্যান করে ওই কর্মচারীর বাড়ির লোককে নার্সিংহোমের বিরুদ্ধে কেস করতে বলে। আর সেই মতন কেস করার পর সেই খবর পৌঁছে যায় নার্সিংহোমের মালিকের কাছে যাদের মাধ্যমে সংযুক্তা এসব কাজ করিয়েছে। সংযুক্তা সাথে যেহেতু তাদের বেশ ভালো সম্পর্ক তাই সবার আগে তারা ছুটে যায় সংযুক্তার কাছে সাহায্য চাইতে। আর সেখানে গিয়েও পারুল রায়ান তাদের ভয় দেখিয়ে আসে। আর নিজেকে বাঁচাতে সংযুক্তা পাল্টি খেয়ে যায়। পারুলরা এইটাই চাইছিল। এবারে অনিরুদ্ধর সাথে মিলে পারুল নতুন প্ল্যান করে। ওদিকে আবার মুম্বাই যাওয়ার জন্য সংযুক্তার মুখের উপরে না করে দেয় অনিরুদ্ধ। রায়ান ভাবে সে হয়তো পারুলকে ভালবেসে এসব করছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button