‘মিঠুনদা সেদিন আমার কলার ধরে…হাত পা কে’টে গিয়ে খুব ব্যথা পেয়েছিলাম’ শ্যুটিং ফ্লোরে পরিচালকের গা’লাগাল, অকথ্য ভাষায় অ’পমান! জমে থাকা ব্যথা ফুটে উঠলো সুমিত গাঙ্গুলীর কন্ঠে!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Gangopadhyay) মূলত বাংলা চলচ্চিত্রে তাঁর দুর্ধর্ষ খলনায়ক চরিত্রের জন্য দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি বহু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ এবং চিরঞ্জিতের মতো সুপারস্টারদের সাথে তিনি অসংখ্য ছবিতে কাজ করেছেন। মিঠুন চক্রবর্তীর মতন তাবড় অভিনেতার সাথে কাজ করে বেশকিছু না ভুলতে পারার মতন অভিজ্ঞতাও রয়েছে তার স্মৃতিতে।

পর্দায় তাঁকে অত্যন্ত রাগী এবং ভীতিজাগানিয়া ভিলেন হিসেবে দেখা গেলেও, ব্যক্তিগত জীবনে তিনি খুবই শান্ত এবং সংসারী মানুষ। শুরুর দিকে নিজের চেহারার গায়ের রঙের জন্য তাকে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল, কিন্তু নিজের অভিনয়ের মাধ্যমে তিনি সেই সব বাধা কাটিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানেই সুমিত গাঙ্গুলী জানান, কেরিয়ারের শুরুর দিকে মিঠুন চক্রবর্তীর মতো মহাতারকার সামনে অভিনয় করা তাঁর কাছে ছিল রীতিমতো ভয়ের ব্যাপার। মিঠুনদার ব্যক্তিত্ব দেখে তিনি শুরুতে বেশ আড়ষ্ট বোধ করতেন।

সেখানেই মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয়ের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। সাক্ষাৎকারে সুমিত গাঙ্গুলী বলেন, ‘একটি মারপিটের দৃশ্যের শুটিং হচ্ছিল। মিঠুন চক্রবর্তী অত্যন্ত নিখুঁতভাবে অ্যাকশন দৃশ্য করতে পছন্দ করেন। এবারে আমাকে মেরে মিঠুনদার মাটিতে ফেলে দেওয়ার কথা ছিল। কিন্তু মিঠুনদা আমাকে ধাক্কা না দিয়ে এমনিই হাত ছেড়ে দেয় যার জন্য আমি গন্ডগোল করে ফেলি। আর তারপরই আমাকে পরিচালক চূড়ান্ত ভাষায় গালাগাল করে। এমনকি আমি দামী হোটেলে থাকছি, এসির হাওয়া খাচ্ছি, বিনা পয়সায় হোটেলে খাবার খাচ্ছি, প্লেনে করে আসছি সেই নিও আমাকে খোটা দেওয়া হয়েছিল। তারপরও যত রকমের কাঁচা খিস্তি ছিল সেই সব আমাকে শুনতে হয়েছে এবং খুব বিভৎসব বাজে ভাষায় আমাকে গালাগালি করেন। তারপর দ্বিতীয়বার যখন ওই একই শর্ট নিতে হয়েছিল তখন মিঠুনদার সর্বশক্তি দিয়ে আমার কলার ধরে একদম ছুঁড়ে ফেলল আমি পুরো ওপারে গিয়ে পড়লাম আমার হাত পা ছুলে চলে গেল। সেই ঘটনার কথা আজও মনে আছে।’

এছাড়াও আউটডোর শুটিংয়ে মিঠুনদার কড়া শাসনের কথাও তিনি মজা করে বলেন। কাজ নিয়ে মিঠুনদা অত্যন্ত সিরিয়াস থাকেন, তাই সেটে দেরি করা বা অবহেলা করা তাঁর একদম পছন্দ নয়। পাশাপাশি ওই সাক্ষাৎকারে বুম্বাদা, অভিষেক চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্তর সাথে অভিনয়ের অভিজ্ঞতার ভাগ করে নিয়েছেন সুমিত।

আরও পড়ুনঃ ‘বিচ্ছেদের পরেও ও কিন্তু আমায়…’ সম্পর্ক ভাঙলেও এক অজানা টান আজও অটুট! প্রাক্তন স্ত্রী নবনীতাকে শুধু “বন্ধু” বলতে নারাজ জীতু কমল!

অভিনেতা জানান বুম্বাদার সাথে মারপিটের দৃশ্য করতে ভালো লাগে, যীশু দারুণ একশন সিন করে অভিষেকও বেশ ভালো। কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে একশন দৃশ্যর কথা বলতে গিয়েই সেই ঘটনার কথা মনে পড়ে যায়। মাঝে বেশ অনেক বছর অভিনেতাকে বাংলা ছবিতে দেখা যায়নি। বর্তমানে আবারো নতুন করে বাংলা ছবিতে ফিরেছেন সুমিত।

Back to top button