নতুন বছরে অভিনেত্রী সুস্মিতার জীবনে নতুন সূচনা! শুরু হলো অভিনেত্রীর যাত্রাপথ! বিচ্ছেদের পর এক নতুন রূপে আত্মপ্রকাশ!

সুস্মিতা রায় (Sushmita Roy) একটা সময় বাংলা টেলিভিশনের (Bengali Television) অতি পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে পার্শ্ব চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বহু জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুবাদে তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছিল ঘরে ঘরে। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর মনে সবসময়ই নতুন কিছু করার তাগিদ ছিল।

সুস্মিতা মনে করেন, অভিনয় তাঁর নেশা হলেও ব্যবসা তাঁর আত্মপরিচয়। টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যেত পার্শ্ব চরিত্রে। কখনও স্নিগ্ধ দিদি, কখনও বা চঞ্চল বান্ধবী—নিজের অভিনয় দক্ষতার ছাপ তিনি রেখেছিলেন বিভিন্ন জনপ্রিয় মেগা সিরিয়ালে। কিন্তু গ্ল্যামার জগতের সেই চেনা ছক থেকে বেরিয়ে আজ তিনি একজন স্বাবলম্বী ব্যবসায়ী।

এদিকে গত বছরই স্বামী সব্যসাচী চক্রবর্তীর সাথে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। বিয়ে হয়েছিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ কয়েক বছর তাঁরা সুখে ঘরকন্না করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের রসায়ন দেখে অনেকেই অনুপ্রাণিত হতেন। পেশাগত ব্যস্ততা এবং চিন্তাভাবনার পরিবর্তনের কারণেই হয়তো তাঁদের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়।

ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করে সুস্মিতা রায় যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিচ্ছেদের পর তিনি নিজেকে একজন পুরোদস্তুর ‘বিজনেস ওম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিচ্ছেদের পরবর্তী একাকীত্ব কাটিয়ে কীভাবে একজন নারী নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ইতিবাচক বার্তা তিনি তাঁর ফলোয়ারদের কাছে পৌঁছে দিচ্ছেন। ভালো চিত্রনাট্য এবং শক্তিশালী চরিত্র পেলে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। তবে এখন তাঁর অগ্রাধিকার হলো তাঁর ব্যবসা।

আরও পড়ুনঃ নিভে গেল সঙ্গীতের এক দীপ্ত কণ্ঠ! পৃথিবীকে চিরবিদায় জানালেন অর্ঘ্য সেন! শোকের ছায়া টলিপাড়ায়!

অভিনেত্রীর কোম্পানির নাম ক্লিয়ারকাট। যেখানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সাধারণ মানুষের যা যা সার্ভিস প্রয়োজন হয় তা ঘরের দুয়ারে পৌঁছে যাবে। রূপ পরিচর্যা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সব রকমের সার্ভিস পাওয়া যাবে। অভিনেত্রীর এই ব্যবসা আরো সফল হোক আরো বড় হোক সেই কামনাই করি আমরা।

Back to top button