ডিএনএ টেস্টেই সর্বনাশ? নাকি চমৎকার? অবাক স্বয়ং গোরাচাঁদ! কে এই অদ্বিতীয়া? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori mone kori) ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গতানুগতিক পারিবারিক ড্রামার বাইরে গিয়ে এই ধারাবাহিকে ধরা পড়েছে একদম অন্যরকমের গল্প। ধারাবাহিকের নায়ক গোরা এবং নায়িকা রূপমঞ্জুরীকে নিয়ে শুরু হয়েছিল গল্প। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এই ধারাবাহিকের মূল আকর্ষণ। তবে ধারাবাহিকটি শুরু হওয়ার পরপরই ধারাবাহিকে গল্পের নায়িকা মৃ’ত্যু দেখানো হয়। কিন্তু তারপরেই ঘটে অসাধারণ টুইস্ট।
ধারাবাহিকে নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন পল্লবী। ধারাবাহিকের প্রথমেই নায়িকা রূপমঞ্জুরির মৃত্যু হয় এবং গল্পের প্রবেশ করে অদ্বিতীয়া যে একেবারে হুবহু রূপমঞ্জুরির মতই দেখতে। অদ্বিতীয়া হলো বড়লোক বাড়ির স্মার্ট শিক্ষিত মর্ডান কালচারের মেয়ে। তার সঙ্গে রূপমঞ্জুরির চেহারার মিল থাকলেও চলন বলন কথাবার্তায় কোন মিল নেই। ওদিকে রূপমঞ্জুরির মৃত্যু হয়েছে কিন্তু অদ্বিতীয়ার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে একেবারেই ভালো মানুষ নয়। তাই তার হাত থেকে বাঁচাতেই গোরা অদ্বিতীয়ার পাশে দাঁড়িয়েছে। অদ্বিতীয়াকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল তারই হবু স্বামী কিন্তু সেখান থেকে তাকে বাঁচিয়ে আনে গোরা। আর বর্তমানে সেই নিয়ে এগোচ্ছে গল্প।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রূপমঞ্জুরি যে আসলে অদ্বিতীয়া সেটা প্রমাণ করার জন্য আদালতে তার বাবা কেস করেছে। আসলে অদ্বিতিয়াকে খারাপ ছেলেটার হাত থেকে বাঁচানোর জন্য এই সমস্ত প্ল্যান করেছে গোরা, দুর্ঘটনার পর অদ্বিতীয়ার স্মৃতি হারিয়ে যায়। সে কিছুই মনে করতে পারছে না। তার নাম পরিচয় কিছুই মনে নেই তার। আর সেই সুযোগে গোরা তাকে বাঁচানোর জন্য এমন একটা প্ল্যান করেছে। না হলে অদ্বিতীয়ার আসল পরিচয় জেনে গেলে তার হবু স্বামী তাকে মেরে রাস্তা থেকে সরিয়ে দেবে।
এতদিন অদ্বিতিয়াকে নিজের বাড়িতে আড়ালে রেখেছিল গোরা। কিন্তু যেদিন থেকে জানাজানি হয়েছে রূপমঞ্জুরি এবং অদ্বিতীয়া একই দেখতে এবং কিছুদিন আগেই রূপমঞ্জুরির মৃত্যু হয়েছে। তবে থেকে অদ্বিতীয়ার বাবা তাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য খোঁজ করছে। কিন্তু গোরা এবং তার বাড়ির লোক কিছুতেই এ কথা বিশ্বাস করে না। আসলে গোরা তার বাড়ির লোককে এখনো আসল সত্যিটা জানায়নি। তার বাড়ির সকলেই জানে অদ্বিতীয়া আসলে রূপমঞ্জুরি।
আরও পড়ুনঃ পারুলকে ভুল বুঝে বোকামি করে বসলো রায়ান! নতুন সম্পর্ক শুরুর আগেই কি তবে শেষ হয়ে গেলো সব? দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে আদালতে তো নানান রকম সাক্ষ্য প্রমাণ দিয়ে বারবার অদ্বিতীয়ার বাবা তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে। সে যে আসলে অদ্বিতীয়া সেটা প্রমাণ করার জন্য তার হাতের লেখা পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু রূপমঞ্জুরির সাথে অদ্বিতীয়ার হাতের লেখা মিলে গিয়েছে। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র তারা নয়, তাই জন্য শেষমেষ অদ্বিতীয়া আর তার বাবার সঙ্গে তার ডিএনএ টেস্ট ম্যাচ করার পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ডিএনএ টেস্ট পরীক্ষা করলেই তো সমস্ত সত্যি প্রকাশ পেয়ে যাবে। গোরা সবরকম ভাবে চেষ্টা করছে যাতে কোন রকম ভাবে সেই রক্তের স্যাম্পেল বদলে দেওয়া যায়। কিন্তু তাতেও বাধা আসে গোরার পথে। দেখা যাক এবার কি হয় আগামী পর্বে।

